AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: মে-র প্রথম সপ্তাহেই ১ লক্ষ সরকারি চাকরি, ততদিন অ্যাকাউন্টে টাকা! বাংলার বেকার যুবক-যুবতীর জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের

CM Suvendu Adhikari: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। তার পরে সবিস্তার বিধি তৈরি করবে নবান্ন। ক্ষমতায় আসার আগেই ভোটের প্রচারে এ বিষয়ে আভাস দিয়েছিল বিজেপি। তাই কার্যকর করতে চলেছে নবান্ন।

CM Suvendu Adhikari: মে-র প্রথম সপ্তাহেই ১ লক্ষ সরকারি চাকরি, ততদিন অ্যাকাউন্টে টাকা! বাংলার বেকার যুবক-যুবতীর জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2026 | 3:12 PM
Share

কলকাতা:  আগামী বছরের ৮ মে-র মধ্যে ১ লক্ষ সরকারি চাকরি দেবে শুভেন্দু সরকার। আরও একবার নিজেই তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বেকার স্নাতক-স্নাতকোত্তর যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “জানুয়ারি থেকে বেকার যুবক যুবতীরা, সে তিনি গ্রাজুয়েট বা নন গ্রাজুয়েট হন, তিনি যতদিন না চাকরি পাবেন, এই সরকার আপনাদের পাশে থাকবে।”

উল্লেখ্য, বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। তার পরে সবিস্তার বিধি তৈরি করবে নবান্ন। ক্ষমতায় আসার আগেই ভোটের প্রচারে এ বিষয়ে আভাস দিয়েছিল বিজেপি। তাই কার্যকর করতে চলেছে নবান্ন।

নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকেই রাজ্য জুড়ে কার্যকর করা হবে ‘ভরসা’ প্রকল্প।

  • মন্ত্রিসভায় প্রস্তাব পেশ: নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার আগামী বৈঠকে এই ‘ভরসা’ প্রকল্পের প্রাতিষ্ঠানিক প্রস্তাবটি পেশ করা হবে। মন্ত্রিসভার অনুমোদন মেলার পরেই এই সংক্রান্ত বিস্তারিত বিধিনিয়ম ও গাইডলাইন জারি করবে নবান্ন।

প্রকল্পটি চালু হলে ঠিক কারা আবেদনের যোগ্য হবেন, বয়স বা পারিবারিক আয়ের কী কী শর্ত প্রযোজ্য থাকবে এবং সহায়তার পরিমাণ ঠিক কত হবে—তা নিয়ে ইতিমধ্যেই অর্থ ও কর্মসংস্থান দফতর কাজ শুরু করেছে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ রূপরেখা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।

Follow Us