AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabrata TMC: ‘লোড করা আছে’, বলছেন চালক, ভরদুপুরে ঋতব্রতর বাড়ির সামনে পরপর দাঁড়িয়ে ৬ খানা ট্রাক

Trinamool Congress-Election Commission: বৃহস্পতিবার দুপুরে এই ট্রাকগুলিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভিতরে যে নথি বোঝাই করা আছে, তা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে সেই বিষয়ে খুব বেশি মুখ খুলছেন না কেউই। চালকদের প্রশ্ন করা হলে তাঁরা বলেন, "মাল লোড করা আছে। আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি।"

Ritabrata TMC: 'লোড করা আছে', বলছেন চালক, ভরদুপুরে ঋতব্রতর বাড়ির সামনে পরপর দাঁড়িয়ে ৬ খানা ট্রাক
ঋতব্রতর বাড়ির সামনে ট্রাকের সারিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2026 | 3:12 PM
Share

নয়া দিল্লি: ‘আসল’ প্রমাণ করার লড়াই এখনও জারি। সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে দুই শিবিরকে। হাতে আর বেশি সময় নেই। নির্বাচন কমিশনে কারা নিজেদের আসল তৃণমূল বলে প্রমাণ করতে পারবে, সেদিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। এই আবহে দিল্লির রাস্তায় দেখা গেল পরপর দাঁড়িয়ে আছে ৬টি ট্রাক। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনের সামনেই দাঁড়িয়ে আছে সেই ট্রাক।

বৃহস্পতিবার দুপুরে এই ট্রাকগুলিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভিতরে যে নথি বোঝাই করা আছে, তা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে সেই বিষয়ে খুব বেশি মুখ খুলছেন না কেউই। চালকদের প্রশ্ন করা হলে তাঁরা বলেন, “মাল লোড করা আছে। আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি।” মনে করা হচ্ছে, কলকাতা থেকে বিমানে যাওয়া নথি এয়ারপোর্ট থেকে নামিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় ওই নথি নিয়ে যাওয়া হবে, তা স্পষ্ট নয়।

এদিন বিকেল ৫টা পর্যন্ত সময় আছে। তার মধ্যে ঋতরা নথি নিয়ে যাবেন বলে জানা যাচ্ছে। বাংলা থেকে নেতা-কর্মীদের সই করা হলফনামা নিয়ে গিয়ে জমা দেবেন ওই শিবিরের নেতারা। অন্যদিকে, ঋতব্রতর বাড়িতে আইনজীবীর সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে। অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন তাঁরা।

কিছুদিন আগেই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেছিল ঋত-শিবির। অন্যদিকে, মমতা-তৃণমূলের অভিযোগ ছিল, ভয় দেখিয়ে হলফনামায় সই করাচ্ছেন ঋতরা। তবে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেও আসল তৃণমূল প্রমাণ করতে মরিয়া দুই পক্ষই।

এদিন ঋতব্রতর বাড়ির সামনে ওই শিবিরের নেতা ঋজু দত্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কী আছে, সেই বিষয়ে বিরোধী দলনেতাই বলবেন।” তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের তিনি আসল তৃণমূল বলে প্রমাণ করবেন বলে দাবি করেন তিনি।

Follow Us