AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Car Loan: চাকরি চলে গেলেও বন্ধ হবে না গাড়ির ইএমআই, কী করবেন জেনে নিন!

EMI: গাড়ির লোন নেওয়ার সময় যদি লোন প্রটেকশন বা ক্রেডিট ইন্স্যুরেন্স করে থাকেন, তাহলে তার শর্তগুলো পড়ে নিন। কিছু বিমা পলিসিতে চাকরি চলে গেলে বা আয় বন্ধ হয়ে গেলে নির্দিষ্ট সময়ের জন্য ইএমআই দেওয়ার ক্ষেত্রে সহায়তা পাওয়া যায়। তাই চাকরি চলে গেলেও কিভাবে টাকা দেবেন, জেনে নেওয়া জরুরি।

Car Loan: চাকরি চলে গেলেও বন্ধ হবে না গাড়ির ইএমআই, কী করবেন জেনে নিন!
গাড়ির লোন ও EMIImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 13, 2026 | 7:23 PM
Share

কলকাতা : এই সময়ে অনেকেরই চাকরি চলে যাচ্ছে দুমদাম করে। বাড়তে থাকা এই প্রতিযোগিতার বাজারে চাকরি চলে যাওয়া খুব দুশ্চিন্তার। চাকরি চলে যাওয়া মানে আয় বন্ধ হয়ে যাওয়া। কিন্তু খরচ? তা তো আর থেমে থাকে না। আপনার যদি গাড়ির ইএমআই চলতে থাকে ও তা দিতে কোনও সমস্যা হয়, তাহলে প্রথম কিস্তি অবধি অপেক্ষা করবেন না। সবার আগে দরকার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা।

১) চাকরি চলে গেলেই যে গাড়ির ইএমআই দেওয়া বন্ধ হয়ে যাবে, তা নয়। প্রথমে নিজের সঞ্চয়ের পরিমান হিসাব করে রাখুন। দেখে নিন, সেই টাকা দিয়ে কতদিন পরিবারের যাবতীয় ইমার্জেন্সি খরচ চালানো সম্ভব। প্রথম ইএমআই মিস হয়ে গেলেই সঙ্গে সঙ্গে নিজের ব্যাঙ্ক ও NFBC-এর সঙ্গে যোগাযোগ করা উচিত। সময়মতো বিষয়টি জানালে ইএমআই-এর শর্ত পরিবর্তন, ইএমআই পরিশোধের সময়সীমা বাড়ানোর মতো সুযোগ পাওয়া যায়। চাকরি চলে গেলে আপনাকে প্রমাণ হিসেবে টার্মিনেশন লেটার, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা অন্যান্য নথি জমা দিতে হতে পারে। তবে এই মুহূর্তে সবার আগে ঋণদাতার সঙ্গে যোগাযোগ করা উচিত।

২) ব্যাঙ্ককে না জানিয়ে ইএমআই মিস করলে আপনার ক্রেডিট প্রোফাইল ও ক্রেডিট স্কোরের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। এর ফলে ভবিষ্যতে নতুন লোন পাওয়া কঠিন হয়ে যায়। তাই চাকরি হারানো বা আয় বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি অবিলম্বে ব্যাঙ্ককে জানানো দরকার। ব্যাঙ্ক বা NFBC-এর নিয়ম অনুযায়ী, লোন পুনর্গঠন, লোন পরিশোধের সময় বাড়ানো বা লোন সাময়িকভাবে বন্ধ রাখার সুযোগ পাওয়া যেতে পারে।

৩) যদি খুব অসুবিধে হয়, তাহলে আপনার ইমার্জেন্সি সঞ্চয় থেকে ইএমআই দিতে পারেন। সাময়িকভাবে বেকার থাকলে শুধু সঞ্চয়ের একটি অংশ ব্যবহার করে ইএমআই চালিয়ে যাওয়া সম্ভব। তবে শুধু ইএমআই দেওয়ার জন্য পুরো সঞ্চয় শেষ করলে ফল ভুগতে হবে আপনাকেই। সাধারণত, ৩-৬ মাস চালানোর জন্য জরুরি সঞ্চয় করা জরুরি। এই তাকে একদিকে ইএমআই, অন্যদিকে প্রয়োজনীয় খরচ চালানোও সম্ভব।

৪) গাড়ির লোন নেওয়ার সময় যদি লোন প্রটেকশন বা ক্রেডিট ইন্স্যুরেন্স করে থাকেন, তাহলে তার শর্তগুলো পড়ে নিন। কিছু বিমা পলিসিতে চাকরি চলে গেলে বা আয় বন্ধ হয়ে গেলে নির্দিষ্ট সময়ের জন্য ইএমআই দেওয়ার ক্ষেত্রে সহায়তা পাওয়া যায়। তবে এই সুবিধা পুরোপুরি বিমা পলিসির নির্দিষ্ট শর্তের উপর নির্ভরশীল। তাই চাকরি হারালে প্রতিটি ক্রেডিট ইন্স্যুরেন্স ইএমআই মকুব বা পরিশোধের সুবিধে পাওয়া যাবে – এমনটা ভাবার কোনও কারণ নেই।

Follow Us