AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাজেটের আগে কমেছিল, বাজেটের পর ফের বাড়ল গ্যাসের দাম, কত দাম কলকাতায়?

LPG Price: গত জুলাই মাসের শুরুতেও ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল, তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমে গিয়েছিল সিলিন্ডার প্রতি ৩১ টাকা করে।

বাজেটের আগে কমেছিল, বাজেটের পর ফের বাড়ল গ্যাসের দাম, কত দাম কলকাতায়?
| Edited By: | Updated on: Jul 31, 2024 | 10:49 PM
Share

নয়া দিল্লি: গত ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তৃতীয় মোদী সরকার গঠনের পর এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল। এই বাজেট পেশ হওয়ার আগে বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই কমে গিয়েছিল। এবার বাজেটের পর বাড়তে চলেছে সেই গ্যাসের দাম। প্রতি মাসেই ১ তারিখে রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ করা হয়। কখনও দাম বাড়ে বা কমে, কখনও আবার অপরিবর্তিত থাকে। ১ অগস্ট থেকেও নিয়ম মেনে নতুন দামে বিক্রি হবে রান্নার গ্যাস।

বাড়িতে ব্যবহৃত গ্যাস অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা ছিল, সেটাই থাকছে। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে সাড়ে ৮ টাকা। অর্থাৎ কলকাতায় যে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ছিল ১৭৬৪ টাকা ৫০ পয়সা, সেটাই এবার বেড়ে হল ১৭৭৩ টাকা। ১ অগস্ট থেকেই এই বর্ধিত দামে বিক্রি হবে রান্নার গ্যাসের সিলিন্ডার।

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই মধ্যবিত্তের দুশ্চিন্তা বেড়েছে। বাজারে গেলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে খুব কম জিনিস কিনেই। সবজিতে তো হাতই ছোঁয়ানো যাচ্ছে না। আলু-পেঁয়াজ জোগানোও মুস্কিল হয়ে পড়ছে। এই অবস্থায় ১৪ কেজির গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের।

উল্লেখ্য, গত জুলাই মাসের শুরুতেও ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল, তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমে গিয়েছিল সিলিন্ডার প্রতি ৩১ টাকা করে।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!