AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

October Rules Change: ATM-এ টাকা তোলা থেকে এলপিজি, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম

October 2026 New Rules: ব্যাঙ্কে বড় অঙ্কের ফিক্সড ডিপোজিট করেন? অক্টোবর থেকে সেক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হচ্ছে। RBI-এর নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে বাল্ক ডিপোজিটের সুদের হার আগের থেকেই প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, প্রযোজ্য বাল্ক ডিপোজিট রেট প্রতিদিন সকাল ১০টার মধ্যে জানাতে হবে।

October Rules Change: ATM-এ টাকা তোলা থেকে এলপিজি, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Sep 29, 2026 | 7:33 PM
Share

নয়া দিল্লি: অক্টোবরের শুরু থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। কোনও পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার পকেটে, আবার কোনও নিয়মে মিলতে পারে সুবিধা। এসবিআই-এর এটিএম থেকে শুরু করে ব্যাঙ্কের বড় অঙ্কের এফডি, এনপিএস কিংবা এলপিজি ভর্তুকি…একাধিক ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। অন্যদিকে, ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট ইউপিআই মার্চেন্ট লেনদেনে এমডিআর চালু হওয়ার কথা রয়েছে। তাই অক্টোবর শুরুর আগেই জেনে নিন কোন কোন পাঁচ ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে।

এসবিআই এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল

আপনার যদি এসবিআই-এর স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট থাকে এবং অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, তাহলে এই পরিবর্তনের বিষয়ে জানা জরুরি। ১ অক্টোবর থেকে অন্য ব্যাঙ্কের এটিএম এবং ADWM-এ বিনামূল্যে লেনদেনের সংখ্যা কমতে চলেছে।

SBI-এর স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট গ্রাহকরা এতদিন অন্য ব্যাঙ্কের এটিএম-এ মাসে ১০টি বিনামূল্যে লেনদেনের সুবিধা পেতেন। এবার সেই সংখ্যা কমে হচ্ছে পাঁচ।  অন্যদিকে, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টে প্রতি মাসে ৪ বার বিনামূল্যে নগদ টাকা তোলা যাবে। এরপর প্রতিটি লেনদেনের জন্য ১৫ টাকা এবং তার সঙ্গে GST দিতে হবে। তবে ডিজিটাল লেনদেন আগের মতোই সীমাহীন ও বিনামূল্যে থাকবে।

বড় অঙ্কের FD-র সুদেও নতুন নিয়ম

ব্যাঙ্কে বড় অঙ্কের ফিক্সড ডিপোজিট করেন? অক্টোবর থেকে সেক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হচ্ছে। RBI-এর নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে বাল্ক ডিপোজিটের সুদের হার আগের থেকেই প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, প্রযোজ্য বাল্ক ডিপোজিট রেট প্রতিদিন সকাল ১০টার মধ্যে জানাতে হবে।

২ হাজার টাকার বেশি UPI পেমেন্টে MDR

UPI লেনদেনেও আসছে বড় পরিবর্তন। ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই-এর ক্ষেত্রে MDR প্রযোজ্য হওয়ার কথা। তবে দুই হাজার টাকা পর্যন্ত পেমেন্ট এবং জিরো এমডিআর ব্যবস্থার আওতায় থাকা ছোট ব্যবসায়ীদের লেনদেনে এই চার্জ প্রযোজ্য হবে না।

LPG ভর্তুকির জন্য আধার 

রান্নার গ্যাসের গ্রাহকদেরও অক্টোবরের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখতে হবে। যে সমস্ত ডোমেস্টিক এলপিজি গ্রাহক এখনও বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সম্পূর্ণ করেননি, তাঁদের ১ অক্টোবরের আগে সেই প্রক্রিয়া শেষ করতে হবে। আধার অথেন্টিকেশন সম্পূর্ণ না থাকলে ভর্তুকিযুক্ত LPG রিফিলের সুবিধা প্রভাবিত হতে পারে।

Follow Us