AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জুলাই থেকেই বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টগুলি, এই বদল সম্পর্কে জানেন তো?

Rules Change From July: প্রতি মাসের মতোই জুলাই মাসেও বদলে যাচ্ছে একাধিক নিয়ম। বিশেষ করে ব্যাঙ্কিং সংক্রান্ত একাধিক নিয়মে বদল হচ্ছে জুলাই মাস থেকে।

জুলাই থেকেই বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টগুলি, এই বদল সম্পর্কে জানেন তো?
ফাইল চিত্র।Image Credit: Twitter
| Updated on: Jun 28, 2024 | 6:52 PM
Share

নয়া দিল্লি: মাস শেষ হতে আর কয়েকদিন বাকি। তারপরই নতুন মাস শুরু। প্রতি মাসের মতোই জুলাই মাসেও বদলে যাচ্ছে একাধিক নিয়ম। বিশেষ করে ব্যাঙ্কিং সংক্রান্ত একাধিক নিয়মে বদল হচ্ছে জুলাই মাস থেকে। এই তথ্য যদি আপনার জানা না থাকে, তবে জুলাই মাস থেকে আপনিও সমস্যায় পড়বেন।

 পেটিএম ওয়ালেটের নিয়ম-

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপরে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।  জুলাই মাস থেকে বন্ধ করে দেওয়া হবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেটগুলি। জিরো ব্যালেন্স সহ নিষ্ক্রিয় ওয়ালেটগুলি বন্ধ করে দেওয়া হবে। ২০ জুলাইয়ের পর থেকে আর লেনদেন হবে না এই অ্যাকাউন্টগুলি থেকে। বিগত এক বছর বা তার বেশি সময় ধরে যে ওয়ালেটগুলিতে লেনদেন হয়নি, তা বন্ধ করে দেওয়া হবে। ২০ জুলাইয়ের পর আর লেনদেন হবে না। ব্যবহারকারীদের ওয়ালেট বন্ধ করার ৩০ দিন আগেই এই বিষয়ে নোটিস দেওয়া হবে।

এসবিআই কার্ড ক্রেডিট কার্ডের নিয়ম-

জুলাই মাস থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া( SBI) তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে। ১ জুলাই থেকে কিছু ক্রেডিট কার্ডের লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট জমা হওয়া বন্ধ করে দেওয়া হবে।

 আইসিআইসিআই  ব্যাঙ্ক ক্রেডিট কার্ড চার্জ-

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI)-র ক্রেডিট কার্ডের নিয়মেও বদল আসছে। ১ জুলাই থেকে সমস্ত কার্ডে (Emerald Private Metal Credit বাদে) কার্ড রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন ফি ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে।

আইটিআর ফাইল করার সময়সীমা-

২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন (ITR) ফাইল করার সময়সীমা হল ৩১ জুলাই। এই তারিখের মধ্যেই আয়কর রিটার্ন জমা করতে হবে। যদি তা না করেন, তবে জরিমানা দিতে হবে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?