AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সপ্তাহের শেষ দিন দাম বাড়ল জ্বালানির, কপালে ভাঁজ আমজনতার

শনিবার (Saturday) কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৬ টাকা ০৬ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৮৯ টাকা ৮৩ পয়সা।

সপ্তাহের শেষ দিন দাম বাড়ল জ্বালানির, কপালে ভাঁজ আমজনতার
প্রতীকী চিত্র।
| Updated on: Jun 12, 2021 | 1:22 PM
Share

কলকাতা: সপ্তাহের শেষ দিন ফের বাড়ল পেট্রোল ডিজেলের (Petrol Diesel) দাম। জ্বালানির দাম লাগাতার বেড়েই চলেছে। আজ কলকাতায় (Kolkata) জ্বালানির দাম বেড়েছে। গত মাসে ১৬ বার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। মানুষের রোজগার আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন অনেকে।

শনিবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৬ টাকা ০৬ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৮৯ টাকা ৮৩ পয়সা। করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। নানা জায়গায় লকডাউন জারি হয়েছে। বাস ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এমন পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসুবিধা সাধারণ মানুষের।

রাজধানী দিল্লিতে আজ লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৬ টাকা ১২ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৬ টাকা ৯৮ পয়সা। মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০২ টাকা ৩০ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৩৯ পয়সা। আবার চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ৯৭ টাকা ৪৩ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৬৪ পয়সা।

পেট্রোল ডিজেলের দামের ওপর সরকারি কর বেড়েছে। এখন প্রতি লিটার প্রেট্রোলে ২৩ টাকা ৮৭ পয়সা সরকারি কর এবং ডিজেলের দামে ২৮ টাকা ৩৭ পয়সা সরকারি কর। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, লাদাখ, তেলাঙ্গানায় সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে পেট্রোপণ্যের দাম।

আরও পড়ুন: ভিকির সঙ্গে প্রেমের খবর ফাঁস! ক্যাটরিনার রোষানলে অনিল কাপুরের ছেলে?

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা