AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol-Diesel: পেট্রোল-ডিজ়েল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, ১ জুলাই থেকে জারি হচ্ছে নয়া নিয়ম

Petrol-Diesel Rule Changed: কেন্দ্রের দাবি, সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, বাল্ক ক্রেতারা তুলনায় কম দামে সাধারণ পাম্প থেকে বেশি করে তেল কিনছেন। দামের পার্থক্যের কারণে সুযোগ নিয়ে সাধারণ পেট্রোল পাম্প থেকেই জ্বালানি কিনছিলেন বলে অভিযোগ। কেন্দ্রের মতে, সাধারণ পেট্রোল পাম্প থেকে যদি বাল্ক ক্রেতাদের জ্বালানি কিনতে থাকেন, তাহলে তার বড় প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর।

Petrol-Diesel: পেট্রোল-ডিজ়েল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, ১ জুলাই থেকে জারি হচ্ছে নয়া নিয়ম
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Jun 30, 2026 | 9:23 AM
Share

নয়া দিল্লি: পেট্রোল ও ডিজেল কেনার (Petrol-Diesel) নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোপণ্যের খুচরো বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। প্রত্যেক গাড়ির ক্ষেত্রে ২০০ লিটার পর্যন্ত জ্বালানি কেনার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছিল সরকারের (Central Government) তরফে। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই নতুন নিয়ম ১ জুলাই থেকেই কার্যকর হবে। সরকারের সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ব্যবহারকারী বা শিল্প-বাণিজ্য সংস্থাগুলি সাধারণ পেট্রোল পাম্প থেকে একবারে বেশি পরিমাণে পেট্রোল-ডিজ়েল কিনতে পারবে।

পেট্রোল-ডিজ়েল কেনায় নিষেধাজ্ঞা

গত ১২ জুন কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকায়, সাধারণ পেট্রোল পাম্প থেকে জ্বালানি বেচা-কেনায় একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, শিল্প-বাণিজ্য সংস্থাগুলি সাধারণ পেট্রোল পাম্প থেকে বেশি করে জ্বালানি কিনতে পারবেন না। কোনও একটি গাড়িকে দিনে সর্বোচ্চ ২০০ লিটার পর্যন্তই পেট্রোল বা ডিজ়েল বিক্রি করা যেত। এই বিধিনিষেধ কার্যকর হওয়ার পর বড় ট্রাক, বাস এবং অন্যান্য ভারী বাণিজ্যিক যানবাহনের মালিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল।

কেন জারি করা হয়েছিল এই বিধিনিষেধ?

কেন্দ্রের দাবি, সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, বাল্ক ক্রেতারা তুলনায় কম দামে সাধারণ পাম্প থেকে বেশি করে তেল কিনছেন। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানির দাম খুচরো গ্রাহকদের জ্বালানির দামের থেকে বেশি। দামের পার্থক্যের কারণে সুযোগ নিয়ে বাণিজ্যিক ক্রেতারা সাধারণ পেট্রোল পাম্প থেকেই জ্বালানি কিনছিলেন বলে অভিযোগ। কেন্দ্রের মতে, সাধারণ পেট্রোল পাম্প থেকে যদি বাল্ক ক্রেতাদের জ্বালানি কিনতে থাকেন, তাহলে তার বড় প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর। জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে এবং জরুরি পরিষেবাও ব্যাহত হতে পারে। এই পরিস্থিতি সামাল দিতেই ২০০ লিটারের সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

১ জুলাই থেকে নতুন নিয়ম

বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সরকার ওই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১ জুলাই থেকে পেট্রোল পাম্পে ২০০ লিটারের সর্বোচ্চ সীমা আর কার্যকর থাকবে না। সরকারের এই সিদ্ধান্তে সবথেকে বেশি উপকৃত হবেন পরিবহন ব্যবসায়ী, ট্রাক ও বাস মালিক-সহ ভারী যানবাহনের চালকেরা।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো