AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Football: ইস্টবেঙ্গলেই কোচ হাবাস, কবে শিলমোহর দেবে ক্লাব?

East Bengal FC: যদিও, ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ। তাঁরা এখনই কিছু বলতে আগ্রহী নয়। কিন্তু মনে হচ্ছে, আগামী মরসুমে লাল-হলুদ ডাগ আউটেই বসতে দেখা যাবে এই স্প্যানিশ কোচকে।

Kolkata Football: ইস্টবেঙ্গলেই কোচ হাবাস, কবে শিলমোহর দেবে ক্লাব?
আন্তোনিও লোপেজ হাবাস!Image Credit: Indian Super League Official Website
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 8:35 AM
Share

কলকাতা : দিন কয়েক ধরেই চর্চায় আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। কখনও শোনা যাচ্ছে, তিনি নাকি ইস্টবেঙ্গল (East Bengal) দলের কোচের পদে সাক্ষর করে দিয়েছেন। কেউ কেউ বলছেন, না, ইস্টবেঙ্গলে আসছেন না হাবাস। তবে কলকাতার মোহনবাগানের (Mohun Bagan) হয়ে এত বছর কোচিং করানোর পর আদৌ ইস্টবেঙ্গলের জল-হাওয়া সহ্য হবে স্প্যানিশ কোচের?

এই মুহূর্তে ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের পাঠানো চুক্তিপত্রে সই করে দিয়েছেন হাবাস। সূত্রের খবর অনুযায়ী, ইস্টবেঙ্গলের কোচ হতে আগ্রহী আন্তোনিও লোপেজ হাবাস। নতুন মরসুমে তাঁকে কোচ করতে চেয়ে দিন কয়েক আগে নতুন চুক্তিপত্র হাবাসকে পাঠানো হয় ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। শোনা গিয়েছে, রবিবার রাতেই চুক্তিপত্রে সই করে দিয়েছেন হাবাস। যদিও, ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ। তাঁরা এখনই কিছু বলতে আগ্রহী নয়। কিন্তু মনে হচ্ছে, আগামী মরসুমে লাল-হলুদ ডাগ আউটেই বসতে দেখা যাবে এই স্প্যানিশ কোচকে। সূত্রের খবর, আগামী ১ বছরের জন্য হাবাসের সঙ্গে চুক্তি করতে চলেছে লাল-হলুদ। এখনও আইএসএল কবে হবে বা আদৌ হবে কি না, সেই বিষয়ে কোনও খবর না থাকলেও শীঘ্রই শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। সেই টুর্নামেন্টে খুব সম্ভবত হাবাসই থাকবেন লাল-হলুদ ডাগ আউটে।

গত আইএসএল সিজনে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। দীর্ঘ ২২ বছর পর এসেছে জাতীয় লিগের কোনও ট্রফি। তবে মানতেই হবে, ইস্টবেঙ্গলের গতবছরের সাজানো বাগান থেকে অনেক ফুলই ছিঁড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ, অনেক ফুটবলার দল ছাড়ছেন। কিন্তু হাবাসের মতো অভিজ্ঞ কোচ যদি সত্যিই লাল-হলুদে আসেন, তাহলে আগামী ডুরান্ড কাপে যথেষ্ট শক্তিশালী দল হিসেবে নামবে ইস্টবেঙ্গল এফসি।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো