AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PIB Fact Check on Currency: ৩০ জুনের পর বাজারে আর চলবে না কাগজের নোট? খবরটা কি সত্যি?

RBI Currency Note: ৩০ জুনের মধ্যে কাগজের নোট বাতিল করে প্লাস্টিকের নোট চালু করার পোস্ট ভাইরাল হতেই  ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ চিন্তায় পড়েছিলেন। পকেটে থাকা টাকার কী হবে, সেগুলি কি বাতিল হয়ে যাবে? তা নিয়ে গভীর চিন্তায় পড়েছেন।

PIB Fact Check on Currency: ৩০ জুনের পর বাজারে আর চলবে না কাগজের নোট? খবরটা কি সত্যি?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jun 10, 2026 | 5:51 PM
Share

নয়া দিল্লি: ইতিহাস হতে চলেছে কাগজের নোট। বাজারে আসবে প্লাস্টিকের নোট। এমনটাই পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। এর মধ্যেই শোনা যাচ্ছে, এই মাসের মধ্যেই নাকি কাগজের নোট বন্ধ হতে চলেছে। ৩০ জুনের মধ্যে সমস্ত কাগজের নোট বন্ধ করে প্লাস্টিকের নোট আনা হবে। তারপরে আর চলবে না কাগজের নোট! সত্যি কি তাই?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট। ওই পোস্টে বলা হচ্ছে ৩০ জুনের মধ্যে কাগজের নোট বন্ধ করে দিয়ে তার বদলে প্লাস্টিক মুদ্রা বা নোট চালু করবে আরবিআই। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও ঘোষণা করেনি। জনসাধারণের কাছে থাকা কাগজের নোট বাতিল হবে না। কাগজের নোট আগের মতোই ব্যবহার করা যাবে।

৩০ জুনের মধ্যে কাগজের নোট বাতিল করে প্লাস্টিকের নোট চালু করার পোস্ট ভাইরাল হতেই  ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ চিন্তায় পড়েছিলেন। পকেটে থাকা টাকার কী হবে, সেগুলি কি বাতিল হয়ে যাবে? তা নিয়ে গভীর চিন্তায় পড়েছেন। তবে পিআইবি ফ্যাক্ট চেক করে জানিয়েছে, এমন কোনও সম্ভাবনা নেই। এটি সম্পূর্ণ ভুয়ো তথ্য। আরবিআই এমন কোনও নির্দেশ বা সার্কুলার জারি করেনি।

সরকার আশ্বাস দিয়েছে যে দেশের বর্তমান আর্থিক কাঠামো অক্ষুণ্ণ থাকবে। বাড়িতে, ব্যাঙ্কে বা পকেটে থাকা কাগজের নোট থাকলে, সেগুলো বৈধ মুদ্রা হিসেবেই গণ্য করা হবে। লেনদেনে কোনও সমস্যা হবে না।

Follow Us