Pinaka Multi-Rocket Launcher Systems: নতুন মিসাইলের পর সেনার হাতে আসবে আপগ্রেডেড পিনাকা রকেট লঞ্চার!
Pinaka Multi-Rocket Launcher Systems: সেনার এই উদ্যোগের ফলে বর্তমান পিনাকা রেজিমেন্টের ক্ষমতা আরও বাড়বে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এল অ্যান্ড টির দাবি এই উদ্যোগ এমন প্রথম উদ্যোগ যেখানে কোনও বেসরকারি সংস্থার সঙ্গে ভারতীয় সেনার প্রথম উদ্যোগ। এই উদ্যোগে আর্টিলারি সিস্টেমের লাইফ-সাইকেল সাপোর্টে জোর দেওয়া হয়েছে।

ভারতীয় সেনার ক্ষমতা আরও বাড়াতে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। জানা গিয়েছে এবার সেই দায়িত্ব পেয়েছে দেশীয় সংস্থা লারসন অ্যান্ড টুব্রো। পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমের ওভারহল, আপগ্রেড ও মেনটেনেন্সের জন্য বরাত পেয়েছে এল অ্যান্ড টি। ভারতীয় সেনাবাহিনীর কর্পস অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কাছ থেকে এই বরাত পেয়েছে এই সংস্থা।
সেনার এই উদ্যোগের ফলে বর্তমান পিনাকা রেজিমেন্টের ক্ষমতা আরও বাড়বে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এল অ্যান্ড টির দাবি এই উদ্যোগ এমন প্রথম উদ্যোগ যেখানে কোনও বেসরকারি সংস্থার সঙ্গে ভারতীয় সেনার প্রথম উদ্যোগ। এই উদ্যোগে আর্টিলারি সিস্টেমের লাইফ-সাইকেল সাপোর্টে জোর দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় পুরনো ও অচল হয়ে যাওয়া যন্ত্রাংশ প্রতিস্থাপন, একাধিক গুরুত্বপূর্ণ আপগ্রেড ও সেনাবাহিনীর বিভিন্ন বেসগুলোকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই পিনাকা সিস্টেমের আপগ্রেডের জন্য টাটা অ্যাডভ্যান্স সিস্টেমসকেও একই ধরণের বরাত দেয় সেনাবাহিনী। এল অ্যান্ড টির মতে এই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অন্যান্য প্রতিরক্ষা ক্ষেত্রে মডেল হতে পারে। প্রসঙ্গত, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনে পিনাকা রকেট সিস্টেমটি তৈরি করেছে পুনের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট।
