Plastic Notes: প্লাস্টিকের নোট আসছে, পুরনো নোট বদলাতে আবার ব্যাঙ্কে লাইন দিতে হবে?
RBI on Plastic Notes: প্লাস্টিকের নোট চালু হওয়ার খবর শুনেই অনেকের মনে শঙ্কা তৈরি হয়েছে যে প্লাস্টিকের নোট চালু হলে, পুরনো কাগজের নোটের কী হবে? আবার কি নোটবন্দির মতো ব্যাঙ্কে লাইন দিতে হবে নোট পরিবর্তন করার জন্য? কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া?

নয়া দিল্লি: কাগজের নোট থাকবে না, বাজারে আসছে প্লাস্টিকের নোট (Plastic Note)। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) প্লাস্টিক বা পলিমারের নোট (Polymer Note) আনতে ইতিমধ্য়েই কাজ শুরু করে দিয়েছে। তবে এই প্লাস্টিকের নোট চালু হওয়ার খবর শুনেই অনেকের মনে শঙ্কা তৈরি হয়েছে যে প্লাস্টিকের নোট চালু হলে, পুরনো কাগজের নোটের কী হবে? আবার কি নোটবন্দির মতো ব্যাঙ্কে লাইন দিতে হবে নোট পরিবর্তন করার জন্য? কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া?
কাগজের নোট কি বন্ধ হয়ে যাবে?
নাহ, রিজার্ভ ব্যাঙ্ক প্লাস্টিকের নোট চালু করা মাত্রই যে কাগজের নোট উঠে যাবে বা তা আর ব্যবহার করা যাবে না, এমনটা নয়। রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া বলছে, ২০২৭ সাল থেকে প্লাস্টিকের নোট যদি চালু করা হয়, তাহলেও কাগজ ও প্লাস্টিকের নোট-উভয়ই থাকবে।
কীভাবে নোট বদল হবে তাহলে?
রিজার্ভ ব্যাঙ্কের যা পরিকল্পনা, তাতে আপাতত যদি প্লাস্টিকের নোট গৃহীত হয়, তাহলে ধীরে ধীরে তা বাজারে আনা হবে। কাগজের নোটের পরিবর্তে নতুন করে প্লাস্টিকের নোট বাজারে ছাড়া হবে, যতদিন না তা সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়।
প্লাস্টিকের নোট চালু হলে, নোটবন্দি বা ডি-মনিটাইজেশনের সম্ভাবনা নেই। সাধারণ মানুষকেও ব্যাঙ্কে লাইন দিতে হবে না নোট বদল করার জন্য।
