AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০ মাসেই ১০০০ কোটির ব্যবসা, মোদীর এই প্রকল্প পেল বড় সাফল্য

Pradhan Mantri Janaushadhi: এক বিবৃতিতে রাসায়নিক মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, মানুষ যে কম দামের ওষুধের ওপর ভরসা করছে, তা স্পষ্ট। সাধারণ মানুষের সমর্থন ছাড়া এই সাফল্য পাওয়া সম্ভব হত না।

১০ মাসেই ১০০০ কোটির ব্যবসা, মোদীর এই প্রকল্প পেল বড় সাফল্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Oct 22, 2024 | 3:07 PM
Share

নয়া দিল্লি: ওষুধের প্রয়োজন পড়ে না, এমন মানুষ নেই। অনেক সময় ওষুধের খরচ এত বেশি হয়ে যায় যে, খাবারের জোগান দেওয়াও কঠিন হয়ে পড়ে। সাধারণ মানুষ যাতে সস্তায় ওষুধ পায়, তার জন্য জনৌষধি প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রকল্পই এবার বড় সাফল্য দেখল। প্রায় হাজার কোটির ব্যবসা করে করে ফেলল ১০ মাসেই।

গত বছর সেপ্টেম্বর সারা বছরে ১০০০ কোটির ব্যবসা হয়েছিল ওই প্রকল্পে। আর এবার ১০ মাসেই সেই সাফল্য ছুঁয়ে ফেলেছে ওই প্রকল্প। জানা গিয়েছে, শুধুমাত্র গত সেপ্টেম্বর মাসেই ২০০ কোটি টাকার ওষুধ বিক্রি করেছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিক্যাল ডিভাইস ব্যুরো অব ইন্ডিয়া (PMBI)।

এক বিবৃতিতে রাসায়নিক মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, মানুষ যে কম দামের ওষুধের ওপর ভরসা করছে, তা স্পষ্ট। সাধারণ মানুষের সমর্থন ছাড়া এই সাফল্য পাওয়া সম্ভব হত না। আরও জানানো হয়েছে যে, গোটা দেশ জুড়ে ১৪,০০০ জনৌষধি কেন্দ্র থেকে ওষুধ বিক্রি হয়েছে বিপুল হারে।

স্বাস্থ্য ব্যবস্থা যাতে সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়, পকেটে যাতে টান না পড়ে, তার জন্যই এই প্রকল্প বলে উল্লেখ করেছে কেন্দ্র। গত ১০ বছরে দেশ জুড়ে জনৌষধি কেন্দ্র বেড়েছে ১৭০ শতাংশ। ২০১৪-তে এই সংখ্যা ছিল ৮০টি, বর্তমানে সেই কেন্দ্রের সংখ্যা ১৪,০০০। দেশের প্রায় সব জেলায় রয়েছে এই কেন্দ্র।

Follow Us
মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে চোখে জল রত্না দেবনাথের, স্মৃতি বললেন...
মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে চোখে জল রত্না দেবনাথের, স্মৃতি বললেন...
'উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, হামলা করে', বিজেপিকে আক্রমণ মমতার
'উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, হামলা করে', বিজেপিকে আক্রমণ মমতার
নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরেও, আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী
নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরেও, আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী
মোদীর 'মৎস্যবাণ', পাল্টা তোপ মমতার
মোদীর 'মৎস্যবাণ', পাল্টা তোপ মমতার
'একজন মা হয়ে...' BJP প্রার্থী রত্নাকে পাশে নিয়ে আক্রমণ স্মৃতির
'একজন মা হয়ে...' BJP প্রার্থী রত্নাকে পাশে নিয়ে আক্রমণ স্মৃতির
শেষ পর্যন্ত ভবানীপুরে বাদ পড়ল ৫১,০০০ নাম, নন্দীগ্রামে কত?
শেষ পর্যন্ত ভবানীপুরে বাদ পড়ল ৫১,০০০ নাম, নন্দীগ্রামে কত?
মাছ নিয়ে অভিযোগ শুনেই রেগে গিয়ে জবাব দিলেন মমতা
মাছ নিয়ে অভিযোগ শুনেই রেগে গিয়ে জবাব দিলেন মমতা
হুমায়ুনের ভিডিয়ো 'ফাঁস'! বড় অভিযোগ তুলছে তৃণমূল
হুমায়ুনের ভিডিয়ো 'ফাঁস'! বড় অভিযোগ তুলছে তৃণমূল
বনগাঁয় BJP প্রার্থী অশোক কীর্তনিয়াকে গো-ব্যাক স্লোগান TMC-র
বনগাঁয় BJP প্রার্থী অশোক কীর্তনিয়াকে গো-ব্যাক স্লোগান TMC-র
বড় নির্দেশ! আধুনিক প্রযুক্তি দিয়ে সঞ্জয়ের থেকে কথা বের করবে সিবিআই?
বড় নির্দেশ! আধুনিক প্রযুক্তি দিয়ে সঞ্জয়ের থেকে কথা বের করবে সিবিআই?