AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tenant Claim Ownership: ভাড়াটে কি আপনার সম্পত্তিতে মালিকানা দাবি করতে পারে? আইন কী বলছে, জানুন

Tenant Rights India law: দীর্ঘদিন ধরে যারা বাড়ি ভাড়া থাকায় ভাড়াটে (Tenants) পরে বাড়ি ছাড়তে অস্বীকার করেন বা ওই বাড়িতে নিজের মালিকানা দাবি করে বসেন। এই ভয়ে অনেকে আবার ১১ মাসের বেশি সময় কাউকে বাড়ি ভাড়া দিতে চান না। সত্যিই কি দীর্ঘ সময় বাড়ি ভাড়া থাকলে, সেই বাড়িতে মালিকানা তৈরি হয়ে যায়?

Tenant Claim Ownership: ভাড়াটে কি আপনার সম্পত্তিতে মালিকানা দাবি করতে পারে? আইন কী বলছে, জানুন
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Apr 24, 2026 | 12:58 PM
Share

নয়া দিল্লি: বহু বছর ধরে বাড়ি ভাড়া থাকতে থাকতে, ভাড়াটেই যেন মালিক হয়ে ওঠেন! এই ধরনের ঘটনার একাধিক উদাহরণ রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে যারা বাড়ি ভাড়া থাকায় ভাড়াটে (Tenants) পরে বাড়ি ছাড়তে অস্বীকার করেন বা ওই বাড়িতে নিজের মালিকানা দাবি করে বসেন। এই ভয়ে অনেকে আবার ১১ মাসের বেশি সময় কাউকে বাড়ি ভাড়া দিতে চান না। সত্যিই কি দীর্ঘ সময় বাড়ি ভাড়া থাকলে, সেই বাড়িতে মালিকানা তৈরি হয়ে যায়? বা ভাড়াটে সম্পত্তিতে নিজের অধিকার দাবি করতে পারে?

এক কথায় এই প্রশ্নের উত্তর হল, না। কোনও ভাড়াটে বহু বছর ভাড়া থাকলেও, তিনি কখনওই সম্পত্তিতে মালিকানা দাবি করতে পারেন না। গত বছর সুপ্রিম কোর্টও একটি ঐতিহাসিক রায়ে বাড়ি মালিকদের অধিকার নিশ্চিত করেছে। সুপ্রিয় রায়ে বলা হয়েছিল, কোনও ভাড়াটে বৈধ চুক্তির অধীনে থাকলে, পরে তিনি ওই সম্পত্তিতে মালিকানা বা অধিকার দাবি করতে পারেন না।

কী বলছে আইন?

আইনি বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে কেউ ভাড়াটে রাখেন, তাহলে অবশ্যই রেজিস্টার্ড এগ্রিমেন্ট করে রাখা উচিত। এতে পরবর্তী সময়ে আইনি জটিলতার মুখে পড়তে হয় না। ১২ বছরে যদি একবারও কেউ চুক্তি রিনিউ করেন, তাহলেও হবে। এতে পরবর্তী সময়ে ভাড়াটে দাবি করতে পারেন না যে দীর্ঘ সময় ধরে তিনি ভাড়া থাকছেন, তাই ওই সম্পত্তিতে তার মালিকানা তৈরি হয়েছে।

কখন ভাড়াটে বাড়িতে মালিকানা দাবি করতে পারে?

তবে যদি কেউ দীর্ঘ সময় ধরে ভাড়াটে রাখেন এবং তার কোনও আইনি নথি বা চুক্তি না থাকে, তাহলে আইনি সমস্যা তৈরি হতে পারে। কোনও ব্যক্তি যদি ১২ বছরের বেশি সময় ধরে বিনা কোনও চুক্তিতে থাকেন এবং বাড়ির মালিক যদি সেই সম্পত্তিতে দাবি না করেন, তাহলে বিশেষ কিছু ক্ষেত্রে তা ভাড়াটে-কে মালিকানার অধিকার দেয়।

বাড়ি মালিক কী করবেন?

বাড়ি ভাড়া দিলে, নিজের অধিকার সুরক্ষিত করতে, অবশ্যই বাড়ি ভাড়া দেওয়ার সময় চুক্তি বা এগ্রিমেন্ট করা উচিত। নাহলে পরবর্তী সময়ে সমস্যা হতে পারে।

Follow Us