Amit Shah on Bengal: ১৫২-তে ১১০ আসন পাওয়ার কথা কেন বললেন শাহ? কী উঠে এল বিজেপির মূল্যায়নে
West Bengal Election: বৃহস্পতিবার মধ্য়মগ্রামে যে রোড শো হয়েছে, তা দেখে অমিত শাহ বলেন, 'যা ভিড় দেখলাম, আমার কল্পনার থেকে অনেক বেশি।' আর ভোট প্রসঙ্গে শাহ বলেন, "আগে কখনও ভোট এতটা ভয়মুক্ত হয়নি। আমাদের অনেক কর্মী ভয়ে তৃণমূলের পতাকা হাতে ভোট দিতে যেত। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে।"

কলকাতা: ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বাংলার প্রথম দফা নির্বাচনে। ১৬টি জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সেই ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, এবার ওই ১৫২টির মধ্যে বিজেপি ১১০-এর বেশি আসনে জয়ী হবে। প্রথম দফা ভোটের আগে থেকেই একটানা বাংলায় থাকছেন অমিত শাহ। ভোটের দিন রাতেই বিজেপি নেতাদের সঙ্গে বসে মূল্যায়ন করেছেন তিনি। আর তারপরই ১১০-এর বেশি আসন পাওয়ার কথা বললেন।
কেন ১১০ আসন পাবে বিজেপি, কী যুক্তি শাহের
অমিত শাহ বলছেন, এবার বাংলায় বিজেপির সিটও বাড়বে মার্জিনও বাড়বে। বৃহস্পতিবার মধ্য়মগ্রামে যে রোড শো হয়েছে, তা দেখে অমিত শাহ বলেন, ‘যা ভিড় দেখলাম, আমার কল্পনার থেকে অনেক বেশি।’ আর ভোট প্রসঙ্গে শাহ বলেন, “আগে কখনও ভোট এতটা ভয়মুক্ত হয়নি। আমাদের অনেক কর্মী ভয়ে তৃণমূলের পতাকা হাতে ভোট দিতে যেত। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে।”
পাঁচ বছরে কী কী বদলে গিয়েছে, সে কথা বলতে গিয়ে অমিত শাহ বলেন, “ভয়মুক্ত ভোট হল প্রথমবার। প্রতিষ্ঠান বিরোধিতা চরমে পৌঁছেছে। মহিলা সুরক্ষা নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে।”
ক্ষমতায় এলে কী কী করা হবে?
অমিত শাহ আশ্বাস দিলেন, বিজেপি ক্ষমতায় এলে নারী সুরক্ষা নিশ্চিত করা হবে।
কৃষকদের জন্য রিসার্ট সেন্টার তৈরি হবে। আলু, থেকে মালদহের আম- বৈজ্ঞানিক উপায়ে হবে চাষবাস।
১০ হাজার কোটির বেশি দুর্নীতি বাংলায় হয়েছে। দুর্নীতি-মুক্ত বাংলা তৈরি করতে শ্বেতপত্র প্রকাশ করে সব দুর্নীতির অভিযোগ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হবে। অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে।
সিন্ডিকেট রাজ বন্ধ করা, তোষণের রাজনীতি বন্ধ করা হবে।
হাজার হাজার হেক্টর জমি দখল হয়ে আছে। সেগুলো মুক্ত করা হবে।
অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, যারা ভুয়ো নথি তৈরি করে, তাদেরও চিহ্নিত করা হবে।
