AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Javed Khan Assets: জাভেদের হাটে হাঁড়ি ভেঙেছিলেন শুভেন্দু, জানেন সেই হাঁড়ি কত বড়?

Javed Khan Property Details: জাভেদ খান জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ কোটি ৯৩ হাজার ২৫০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূল এই বিধায়কের আয় ছিল ২ কোটি ৯৭ লক্ষ ১৩ হাজার ৮৪০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় কমে হয় ৯৩ লক্ষ ৭৯ হাজার ৮০০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে জাভেদ খানের আয় ছিল ৮০ লক্ষ ৭৪ হাজার ৩৯০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৮৭ লক্ষ ৪৬ হাজার ২৩০ টাকা।

Javed Khan Assets: জাভেদের হাটে হাঁড়ি ভেঙেছিলেন শুভেন্দু, জানেন সেই হাঁড়ি কত বড়?
জাভেদ খানের সম্পত্তি কত?Image Credit: TV9 Bangla
| Updated on: Jun 03, 2026 | 2:47 PM
Share

কলকাতা: তিনি ২০০৬ সাল থেকে বিধায়ক। কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদও ছিলেন একসময়। সেই জাভেদ খান বর্তমানে কসবার বিধায়ক। কয়েকদিন আগে জাভেদ খানের ছেলের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছিলেন, জাভেদ খানের ছেলের নামে ৯০টা সম্পত্তি রয়েছে। তা নিয়ে শোরগোল পড়েছিল। তখন জাভেদ খান জানিয়েছিলেন, এগুলি তাঁদের বংশপরম্পরায় পাওয়া পৈতৃক সম্পত্তি। এই টানাপোড়েনের মধ্যে দেখে নেওয়া যাক, বিধানসভা নির্বাচনের সময় হলফনামায় নিজের সম্পত্তি নিয়ে কী তথ্য জানিয়েছিলেন জাভেদ খান।

জাভেদ খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তি কত রয়েছে?

নিজের হলফনামায় বছর ঊনসত্তরের জাভেদ খান তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির কথা জানিয়েছেন। নিজের গত ৫ অর্থবর্ষের আয়ের হিসেব দিয়েছেন জাভেদ। সেখানে তিনি জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ কোটি ৯৩ হাজার ২৫০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূল এই বিধায়কের আয় ছিল ২ কোটি ৯৭ লক্ষ ১৩ হাজার ৮৪০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় কমে হয় ৯৩ লক্ষ ৭৯ হাজার ৮০০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে জাভেদ খানের আয় ছিল ৮০ লক্ষ ৭৪ হাজার ৩৯০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৮৭ লক্ষ ৪৬ হাজার ২৩০ টাকা।

হলফনামায় গত ৫ অর্থবর্ষে স্ত্রী রাফাত জাভেদের আয়ের তথ্য় জানিয়েছেন জাভেদ খান। সেখানে তিনি জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে রাফাতের আয় ছিল ৮ লক্ষ ৪৬ হাজার ২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষেও আয়ই একই ছিল। ২০২২-২৩ অর্থবর্ষে জাভেদের স্ত্রীর আয় ছিল ২০ লক্ষ ২৫ হাজার ৮৬০০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে রাফাতের আয় ছিল ৩১ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩১ লক্ষ ৫৪ হাজার ৪৮০ টাকা।

জাভেদ খান ও তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি-

হলফনামায় জাভেদ জানিয়েছেন, তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কোনও অ্যাকাউন্টে রয়েছে ১৪ লক্ষ ৬৭ হাজার ৯৫৫ টাকা। কোনও অ্যাকাউন্টে রয়েছে ৮ লক্ষ ৮৭ হাজার ৫২৫ টাকা। আবার কোনও অ্যাকাউন্টে রয়েছে ১৪ লক্ষ ৭ হাজার ৯০৫ টাকা।

তাঁর স্ত্রীরও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কোনও অ্যাকাউন্টে রয়েছে ২০ লক্ষ ৩৫ হাজার ২১৩ টাকা। কোনও অ্যাকাউন্টে রয়েছে ১৫ লক্ষ টাকা। জাভেদ খানের একাধিক জীবনবিমা পলিসি রয়েছে। তাঁর স্ত্রীর নামেও রয়েছে জীবনবিমা পলিসি।

হলফনামায় জাভেদ জানিয়েছেন, একাধিক ব্যক্তিকে তিনি কোটি কোটি টাকা ঋণ দিয়ে রেখেছেন। কাউকে দিয়েছেন ৪ কোটি ৩২ লক্ষ ৯২ হাজার ২৪২ টাকা। আরও একজনকে সাড়ে ৪ কোটি টাকার বেশি ঋণ দিয়েছেন। একজনকে দেড় কোটি আর একজনকে ১ কোটি ৫৮ লক্ষ টাকা ঋণ দিয়েছেন।

নিজের নামে একটি গাড়ি রয়েছে জাভেদ খানের। ২০২৫ সালে গাড়িটি ১৩ লক্ষ ৯৬ হাজার ৮৫৪ টাকায় কেনেন তিনি। তাঁর স্ত্রীর নামে কোনও গাড়ি নেই।

মূল্যবান গয়না নিয়ে হলফনামায় জাভেদ জানিয়েছেন তাঁর কাছে ৭ লক্ষ টাকার গয়না রয়েছে। আর স্ত্রীর কাছে ১১ লক্ষ টাকার গয়না রয়েছে। ১ লক্ষ ৩ হাজার ৫৯৪ টাকা দামের লাইসেন্সপ্রাপ্ত একটি বন্দুক রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন তৃণমূল বিধায়ক।

সবমিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ১৪ কোটি ৪৭ লক্ষ ৮৩ হাজার ৬১৩ টাকা বলে হলফনামায় জানিয়েছেন জাভেদ। আর তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ৫২ লক্ষ ৪০ হাজার ২১৩ টাকা।

জাভেদ ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি কত?

হলফনামায় জাভেদ জানিয়েছেন, তাঁর কিংবা স্ত্রীর নামে কোনও কৃষিজমি নেই। অকৃষিজমিও নেই তাঁদের নামে। তাঁর নামে ৬টি কমার্শিয়াল বিল্ডিং রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন জাভেদ। স্ত্রীর নামে রয়েছে একটি। জাভেদ খান ৬টি কমার্শিয়াল বিল্ডিংয়ের তিনটি কিনেছেন। আর তিনটি উপহার হিসেবে পেয়েছেন। আর তাঁর স্ত্রীর নামে থাকা সম্পত্তিটি ১৯৯৫ সালে কেনা হয়েছিল।

তাঁর নামে ১২টি বাসভবন রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন জাভেদ। এই ১২টি বাসভবনের মধ্যে তিনটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। উপহার হিসেবে পেয়েছেন তিনটি। আর ৬টি কিনেছেন। তাঁর স্ত্রীর নামে ৪টি বাসভবন রয়েছে। ২টি কিনেছেন। আর ২টি উপহার হিসেবে পেয়েছেন জাভেদ খানের স্ত্রী।

জাভেদ খানের নামে থাকা বাসভবনের কোনওটির বর্তমান মূল্য ৪ কোটি ১০ লক্ষ ৪০ হাজার টাকা। আবার দুটি বাসভবনের দাম আড়াই কোটি টাকা করে।

সবমিলিয়ে জাভেদ খানের স্থাবর সম্পত্তি রয়েছে ১৭ কোটি ৩৮ লক্ষ ৩৫ হাজার টাকার। আর তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির মূল্য ৭ কোটি ১৪ লক্ষ ৯৫ হাজার টাকা।

তবে জাভেদ খানের ঋণও রয়েছে কোটি কোটি টাকা। তাঁর মোট ঋণের পরিমাণ ৪৩ কোটি ৭২ লক্ষ ৪০ হাজার ৩৫ টাকা।

হলফনামায় নিজেকে একজন সমাজসেবক ও ব্যবসায়ী বলে জানিয়েছেন জাভেদ। তাঁর স্ত্রীও সমাজসেবক ও ব্যবসায়ী। হলফনামায় নিজের পুত্র ফইয়াজ আহমেদ খানের সম্পত্তি নিয়ে কিছু জানাননি জাভেদ। ফইয়াজ কলকাতা পৌরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ফইয়াজের বিরুদ্ধেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Follow Us