AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Device Charging Rules in Train: ট্রেনে যখন-তখন মোবাইল চার্জ দেওয়া যায় না! কতক্ষণ চার্জ দিতে পারেন জানেন? কেনই বা এই নিয়ম

Indian Railways: ট্রেনে প্রতিটি সিটেই চার্জিং পয়েন্ট থাকে। এই চার্জিং পয়েন্ট দিয়ে মোবাইল, ল্যাপটপ বা অন্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়া যায়। তবে বহু মানুষই জানেন না যে ট্রেনের এই চার্জিং পয়েন্ট কিন্তু ২৪ ঘণ্টা সক্রিয় থাকে না। অর্থাৎ যখন ইচ্ছে চার্জে বসালেই যে ফোন বা ল্যাপটপ চার্জ হবে, এমনটা নয়। 

Device Charging Rules in Train: ট্রেনে যখন-তখন মোবাইল চার্জ দেওয়া যায় না! কতক্ষণ চার্জ দিতে পারেন জানেন? কেনই বা এই নিয়ম
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Apr 24, 2026 | 12:14 PM
Share

নয়া দিল্লি: মোবাইল ছাড়া এখন আমাদের এক মুহূর্ত চলে না। দূরপাল্লার ট্রেনে যখন যাতায়াত করা হয়, তখন বাইরের দৃশ্য দেখতে ভাল লাগলেও, একটা সময়ের পর তা একঘেয়েই লাগে। তখন আবার ফোনই ভরসা। তবে সারাক্ষণ ফোন ঘাঁটলে তো হবে না, তাতে চার্জ ফুরিয়ে যায়। ট্রেনে কিন্তু আপনি সবসময় চার্জ (Mobile Charging) দিতে পারেন না! এই নিয়ম অনেকেই জানেন না।

বর্তমানে দূরপাল্লার ট্রেনে প্রতিটি সিটেই চার্জিং পয়েন্ট (Charging Point) থাকে। এই চার্জিং পয়েন্ট দিয়ে মোবাইল, ল্যাপটপ বা অন্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়া যায়। তবে বহু মানুষই জানেন না যে ট্রেনের এই চার্জিং পয়েন্ট কিন্তু ২৪ ঘণ্টা সক্রিয় থাকে না। অর্থাৎ যখন ইচ্ছে চার্জে বসালেই যে ফোন বা ল্যাপটপ চার্জ হবে, এমনটা নয়।

কখন চার্জিং পয়েন্ট বন্ধ থাকে?

ভারতীয় রেলওয়ে (Indian Railways)-র নিয়ম অনুযায়ী, রাত ১১ টা থেকে এই চার্জিং পয়েন্টগুলি বন্ধ হয়ে যায়। তখন এই পয়েন্টে আর বিদ্যুৎ আসে  না। আবার ভোর ৫টা থেকে চার্জিং পয়েন্টগুলি সক্রিয় করে দেওয়া হয়।

কেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে? 

ট্রেনে এই নিয়ম শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তৈরি করা হয়েছে, এমনটা নয়। বরং ভারতীয় রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে। অনেক সময়ই যাত্রীরা মোবাইল বা ল্যাপটপ চার্জে বসিয়ে ভুলে যান বা সারা রাত চার্জে বসিয়ে রাখেন। এটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। দীর্ঘক্ষণ চার্জ থেকে ওভারহিট, এমনকী চার্জারে বিস্ফোরণ হয়ে আগুন ধরার আশঙ্কাও থাকে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই সেই কারণে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জ অফ রাখা হয়। তারপর আবার তা চালু করে দেওয়া হয়।

Follow Us