AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন মেয়েকে অভিনেত্রী হিসেবে দেখতে আপত্তি আলিয়ার?

আলিয়া আরও যোগ করেন, "ও যেন একটা ছোট আগুনের গোলা! ওর এনার্জি লেভেল এতটাই বেশি যে ওকে সামলানো মুশকিল।" মূলত ছোট্ট মেয়ের হার না মানার মানসিকতা দেখেই আলিয়ার বিশ্বাস, খেলার মাঠেই রাহা সেরাটা দিতে পারবে।

কেন মেয়েকে অভিনেত্রী হিসেবে দেখতে আপত্তি আলিয়ার?
কেন আপত্তি আলিয়ার?
| Updated on: Apr 24, 2026 | 12:57 PM
Share

বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারের সন্তান সে। বাবা রণবীর কাপুর আর মা আলিয়া ভাট-দুজনেই এখন ইন্ডাস্ট্রির শীর্ষে। স্বাভাবিকভাবেই ভক্তরা ধরে নিয়েছিলেন, বড় হয়ে রুপালি পর্দায় দাপিয়ে বেড়াবে ছোট্ট রাহা কাপুরও। কিন্তু উল্টো সুর গাইলেন মা আলিয়া! মেয়েকে গ্ল্যামার জগতের জৌলুস নয়, বরং খেলার মাঠেই দেখতে বেশি আগ্রহী তিনি। মেয়েকে অভিনেত্রী হিসেবে দেখতে আপত্তি আলিয়ার?

মাত্র তিন বছর বয়স রাহার। কিন্তু এইটুকু বয়সেই তার মধ্যে এমন কিছু লক্ষণ দেখছেন আলিয়া, যা সাধারণত অ্যাথলিটদের মধ্যে দেখা যায়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আলিয়া স্পষ্ট জানালেন, রাহা আর পাঁচটা সাধারণ শিশুর মতো শান্ত নয়। বরং তার মধ্যে রয়েছে এক অদ্ভুত জেদ আর লড়াকু মানসিকতা। আলিয়ার কথায়, “আমি মন থেকে চাই রাহা বড় হয়ে অ্যাথলিট হোক। ওর মধ্যে একটা সহজাত প্রতিযোগিতামূলক মনোভাব কাজ করে। ও ভীষণ চনমনে আর সারাক্ষণ ছোটাছুটি করতে থাকে।”

আলিয়া আরও যোগ করেন, “ও যেন একটা ছোট আগুনের গোলা! ওর এনার্জি লেভেল এতটাই বেশি যে ওকে সামলানো মুশকিল।” মূলত ছোট্ট মেয়ের হার না মানার মানসিকতা দেখেই আলিয়ার বিশ্বাস, খেলার মাঠেই রাহা সেরাটা দিতে পারবে।

আলিয়া নিজের এই চিন্তাভাবনার পেছনে নিজের মা সোনি রাজদানের অবদানের কথা উল্লেখ করেছেন। তিনি দেখেছেন, কীভাবে তাঁর মা সংসার আর কেরিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রেখেছিলেন। সোনি রাজদান যেমন তাঁর কাজের প্রতি আপসহীন ছিলেন, আলিয়াও চান রাহা তাঁর নিজের পছন্দের ক্ষেত্রে ঠিক ততটাই শক্তিশালী হোক। তবে সেই ক্ষেত্রটি অভিনয় না হয়ে যদি খেলাধুলা হয়, তবে মা হিসেবে আলিয়া সবথেকে বেশি খুশি হবেন।

২০২২ সালে রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়ার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাহা। তবে মা হওয়ার পর নিজের কাজ থেকে বিরতি নেননি তিনি। বর্তমানে একদিকে ‘আলফা’-র মতো অ্যাকশন সিনেমা, অন্যদিকে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’—সব মিলিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও এখন থেকেই মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছক কষতে শুরু করেছেন তিনি।

Follow Us