Railway Waiting List Ticket: আপনার কনফার্ম টিকিট পাওয়ার চান্স বেড়ে গেল আরও! ওয়েটিং লিস্টে বড় বদল আনছে রেলওয়ে
Indian Railways Waiting List: যাত্রীরা অপেক্ষা করে থাকেন, কখন টিকিট কনফার্ম হবে! তবে এই ঝামেলা এবার অনেকটাই কমতে চলেছে। ১ জুন থেকে বদলাতে চলেছে ভারতীয় রেলের ওয়েটিং লিস্টের নিয়ম। এতে এসি ও স্লিপার কোচে ভিড় অনেকটাই কমবে। যাত্রীরা আরামে যেতে পারবেন।

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে সবসময় যে কনফার্ম টিকিট (Confirm Ticket) পাওয়া যাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তখন জোটে ওয়েটিং টিকিট (Waiting List Ticket)। যাত্রীরা অপেক্ষা করে থাকেন, কখন টিকিট কনফার্ম হবে! তবে এই ঝামেলা এবার অনেকটাই কমতে চলেছে। ১ জুন থেকে বদলাতে চলেছে ভারতীয় রেলের ওয়েটিং লিস্টের নিয়ম। এতে এসি ও স্লিপার কোচে ভিড় অনেকটাই কমবে। যাত্রীরা আরামে যেতে পারবেন।
আগামী ১ জুন থেকে ট্রেনে ওয়েটিং লিস্টে সীমা বেঁধে দেওয়া হচ্ছে। স্লিপার এবং এসি কোচে কত ওয়েটিং লিস্ট টিকিট ইস্যু করা হবে, সেই সংখ্যা নির্ধারণ করবে ভারতীয় রেল।
কত ওয়েটিং লিস্ট থাকবে?
রেল সূত্রে খবর, স্লিপার কোচে আসন সংখ্যার ৩০ শতাংশ ওয়েটিং লিস্টের জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ একটি ট্রেনে সর্বাধিক ১৫০ থেকে ২০০টি ওয়েটিং লিস্ট টিকিট ইস্যু করা হবে। তার বেশি নয়।
এসি কোচের ক্ষেত্রে আগে সীমা ছিল ৩০০। এবার তা মোট আসন সংখ্যার ৬০ শতাংশে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। এতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীর সংখ্যা কমবে। যাত্রীদের সিট কনফার্ম হওয়ার সম্ভাবনাও বাড়বে অনেক বেশি।
আগে স্লিপার কোচেই ওয়েটিং লিস্টে থাকা যাত্রীর সংখ্যা ৬০০-৭০০ থাকত। থার্ড এসিতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীর সংখ্যা ৪০০ পার করে যেত। এদের মধ্যে অধিকাংশেরই সিট কনফার্ম হয় না। ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ওঠা বেআইনি।
