Repo Rate: বাজেটের পর রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-র, আপনার EMI বাড়ল নাকি কমল?
RBI Repo Rate: কেন্দ্রীয় বাজেটে একাধিক ঘোষণা করেছে সরকার। অপরিবর্তিত রাখা হয়েছে আয়করের স্ল্যাব। এবার রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত। রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫.২৫ শতাংশ ছিল রেপো রেট। সেই হারই বজায় রাখল আরবিআই।

নয়া দিল্লি: কেন্দ্রীয় বাজেটে একাধিক ঘোষণা করেছে সরকার। অপরিবর্তিত রাখা হয়েছে আয়করের স্ল্যাব। এবার রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত। রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫.২৫ শতাংশ ছিল রেপো রেট। সেই হারই বজায় রাখল আরবিআই। এর ফলে সাধারণ মানুষের কাঁধে ঋণের বোঝা বাড়ছে না। বাড়বে না ইএমআই-র খরচ।
এ দিন আরবিআই-র গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, “মনিটারি পলিসি কমিটি গত ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বৈঠক করে এবং অর্থনীতি ও মাক্রো-ইকোনমিক কন্ডিশনের গভীর পর্যালোচনার পর পলিসি রিপোর্ট তৈরি করেছে। মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে যে রেপো রেট ৫.২৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হবে। একইসঙ্গে এসডিএফ রেটও ৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হয়েছে। এমএসএফ রেট ও ব্যাঙ্ক রেট ৫.৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হয়েছে।”
প্রসঙ্গত, প্রতি দুই মাস অন্তরই কেন্দ্রীয় ব্যাঙ্ক মনিটারি পলিসি কমিটির বৈঠক করে এবং রেপো রেট নির্ধারণ করে। যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক-কে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। আর যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।
রেপো রেট বাড়লে, ঋণের খরচও বাড়ে। হোম লোন, কার লোনের ইএমআই বাড়ে। আবার রেপো রেট কমলে ইএমআই-র বোঝাও কমে। বাজেটের পর এটাই প্রথম এমপিসি মিটিং ছিল রিজার্ভ ব্যাঙ্কের। সেই বৈঠকে সর্বসম্মতিতে রেপো রেট অপরিবর্তিত রাখা হল।
বিস্তারিত আসছে…
