AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Payment: অনলাইনে ১০ হাজার টাকার বেশি পাঠালেই আটকে যাবে পেমেন্ট! কড়া পদক্ষেপ RBI-র

Reserve Bank of India: আরবিআই জানিয়েছে, অনলাইনে যে লেনদেনগুলি ১০ হাজার টাকার বেশি হবে, সেগুলির ক্ষেত্রে এক ঘণ্টার দেরি বা ডিলে পিরিয়ড থাকবে। এতে গ্রাহকরা অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন। যদি কেউ নিজে বড় অঙ্কের লেনদেন না করেন, তাহলে এক ঘণ্টার মধ্যে ওই লেনদেন ক্যানসেল করে দিতে পারবেন। 

Online Payment: অনলাইনে ১০ হাজার টাকার বেশি পাঠালেই আটকে যাবে পেমেন্ট! কড়া পদক্ষেপ RBI-র
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Nov 13, 2026 | 4:27 PM
Share

নয়া দিল্লি: ১০ হাজার টাকার বেশি পাঠালেই আটকে যাবে লেনদেন! রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) অনলাইন লেনদেনে (Online Transaction) নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছে। কাদের ক্ষেত্রে লেনদেনে এই নিয়ম কার্যকর হবে? কারাই বা ছাড় পাবেন?

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে এক ঘণ্টার ডিলে (one-hour delay) বা দেরি করানোর পরিকল্পনা করছে। ডিজিটাল পেমেন্টে প্রতারণা রুখতেই এই পদক্ষেপ করা হবে।

আরবিআই জানিয়েছে, অনলাইনে যে লেনদেনগুলি ১০ হাজার টাকার বেশি হবে, সেগুলির ক্ষেত্রে এক ঘণ্টার দেরি বা ডিলে পিরিয়ড থাকবে। এতে গ্রাহকরা অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন। যদি কেউ নিজে বড় অঙ্কের লেনদেন না করেন, তাহলে এক ঘণ্টার মধ্যে ওই লেনদেন ক্যানসেল করে দিতে পারবেন।

১০ হাজার টাকার নীচে লেনদেন করলে, এই নিয়ম কার্যকর হবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়ম শুধু পার্সন টু পার্সন ট্রানজাকশনের ক্ষেত্রে কার্যকর হবে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। সূত্রের খবর, পিটুপি অর্থাৎ পার্সন টু পার্সন ট্রানজাকশনের ক্ষেত্রেও হোয়াইটলিস্টিং (whitelisting)-র সুবিধা চালু করা হতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে টাকা পাঠালে, তখন এই ওয়েটিং পিরিয়ড থাকবে না।

এই খসড়া সার্কুলার নিয়ে আরবিআই জনগণের প্রতিক্রিয়া চেয়েছিল। শতাধিক প্রতিক্রিয়া এবং স্টেকহোল্ডার বা অংশীদারদের প্রতিক্রিয়ার ভিত্তিতে এই পররিকল্পনা করা হয়েছে। এই এক ঘণ্টার ওয়েটিং পিরিয়ড আর্থিক প্রতারণা থেকে আরও এক ধাপ সুরক্ষা দেবে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল পেমেন্টে প্রতারণা আটকাতে একাধিক প্রস্তাবনা দিয়েছিল। সেই প্রস্তাবনার মধ্যে অন্যতম ছিল ১০ হাজার টাকার উপরে লেনদেনে এক ঘণ্টার ওয়েটিং বা ডিলে পিরিয়ড।

Follow Us