Jio Pro Pack: আরও বড় দরজা খুলে দিল JIO, মাত্র ৫৫ টাকাতেই ১৫০ প্রিমিয়াম চ্যানেল!
Reliance Jio Offer: ফ্রি-তে আনলিমিটেড কল, অফুরন্ত ইন্টারনেটের সুবিধা দিয়ে আত্মপ্রকাশের সময়ই কোটি কোটি গ্রাহকের মন জয় করে নিয়েছিল মুকেশ অম্বানীর এই টেলিকম সংস্থা। এবার বিনোদন জগতেও বিপ্লব আনছে জিয়ো। এক হাজারেরও বেশি চ্যানেল দেখার সুযোগ করে দেবে জিয়ো। এর জন্য খরচ করতে হবে মাত্র ৫৫ টাকা!

নয়া দিল্লি: টেলিকম জগতে বিপ্লব এনেছে রিলায়েন্স জিয়ো (Reliance Jio)। ফ্রি-তে আনলিমিটেড কল, অফুরন্ত ইন্টারনেটের সুবিধা দিয়ে আত্মপ্রকাশের সময়ই কোটি কোটি গ্রাহকের মন জয় করে নিয়েছিল মুকেশ অম্বানীর এই টেলিকম সংস্থা। এবার বিনোদন জগতেও বিপ্লব আনছে জিয়ো। এক হাজারেরও বেশি চ্যানেল দেখার সুযোগ করে দেবে জিয়ো। এর জন্য খরচ করতে হবে মাত্র ৫৫ টাকা!
জিয়ো প্রো প্যাক (JioPro-Pack)-
রিলায়েন্স জিয়ো ব্যবহারকারীদের জন্য একটি নতুন সাশ্রয়ী বিনোদন প্ল্যান চালু করেছে।মাত্র ৫৫ টাকায় ‘জিয়ো টিভি প্রো প্যাক’ চালু করেছে। এর মেয়াদ থাকবে ৩০ দিন। এই প্যাকের মাধ্যমে ব্যবহারকারীরা জিও টিভি অ্যাপের সাহায্যে ব্যবহারকারী তাদের মোবাইল ফোনে ১,০০০-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন।
এর মধ্যে ১৫০টিরও বেশি প্রিমিয়াম চ্যানেল থাকবে। ১৬টিরও বেশি ভাষার চ্যানেল দেখার সুযোগ থাকবে। দর্শকরা এর মধ্যে বিনোদন, সিনেমা, খবর, শিশুদের অনুষ্ঠান, লাইফস্টাইল এবং আঞ্চলিক ভাষার অনুষ্ঠান দেখতে পারবেন। অর্থাৎ প্রিয় টিভি সিরিয়াল থেকে শুরু করে খবর, বাচ্চাদের কার্টুন এবং আঞ্চলিক ভাষার অনুষ্ঠান- সবই দেখতে পারবেন এক রিচার্জে।
কীভাবে দেখবেন?
এক মাস ধরে ১০০০-রও বেশি চ্যানেল দেখতে রিলায়েন্স জিয়োর প্রো প্যাক রিচার্জ করতে হবে।
এরপরে নিজের জিয়ো নম্বর দিয়ে JioTV অ্যাপে লগ ইন করতে হবে।
লগ ইন করলেই সমস্ত প্রিমিয়াম চ্যানেল অটোমেটিক অ্যাকটিভ হয়ে যাবে। আলাদাভাবে কিছু করার দরকার পড়বে না।
ভয়েস কল এবং এসএমএস সুবিধা থাকবে কি?
জিয়ো স্পষ্ট জানিয়েছে যে এটি শুধুমাত্র একটি এন্টারটেইনমেন্ট প্যাক। এতে ভয়েস কল বা এসএমএস-এর মতো সুবিধা পাওয়া যাবে না। এই পরিষেবাটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীর সক্রিয় জিয়ো প্রি-পেইড বা পোস্ট পেইড কানেকশন থাকতে হবে।
এই প্যাকটি শুধু একটি মাত্র মোবাইল ডিভাইসে JioTV অ্যাপ ব্যবহারের সুযোগ দেয়।
অনলাইন-অফলাইন- দুই ভাবেই এই প্যাক পাওয়া যাবে।
