AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI MPC Meet: ঘাড়ে চাপবে না অতিরিক্ত EMI-র বোঝা, মধ্যবিত্তের কথা ভেবে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

Repo Rate: ১ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। এই ত্রৈমাসিকে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল অবধি, দুইদিনের জন্য বৈঠকে বসেছিল মনিটারি পলিসি কমিটি। এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RBI MPC Meet: ঘাড়ে চাপবে না অতিরিক্ত EMI-র বোঝা, মধ্যবিত্তের কথা ভেবে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Apr 05, 2024 | 11:16 AM
Share

নয়া দিল্লি: আরও একবার অপরিবর্তিত রইল রেপো রেট। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)-র গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das) জানালেন, মনিটারি পলিসি কমিটির তরফে পর্যালোচনার পর রেপো রেট (Repo Rate) ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে পরপর সাতবার অপরিবর্তিত রাখা হল।

প্রতি ত্রৈমাসিকের শুরুতেই মনিটারি পলিসি কমিটি বৈঠকে বসে এবং দেশের অর্থনীতির হাল বুঝে রেপো রেট বৃদ্ধি বা কমানোর সিদ্ধান্ত নেয়। ১ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। এই ত্রৈমাসিকে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল অবধি, দুইদিনের জন্য বৈঠকে বসেছিল মনিটারি পলিসি কমিটি। এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া যে সুদের হারে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়। আর যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য় ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।

এ দিন রেপো রেট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, খাদ্য়ের মূল্য়বৃদ্ধি নিয়ে সতর্ক এমপিসি। আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতেই ৬ সদস্য়ের কমিটি ৫:১ ভোটে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

জিডিপির বৃদ্ধি নিয়ে আরবিআই-র গভর্নর বলেন, “২০২৪-২৫ অর্থবর্ষের জন্য জিডিপির পূর্বাভাসে কোনও বদল করা হচ্ছে না। চলতি অর্থবর্ষে আনুমানিক জিডিপির বৃদ্ধি ৭ শতাংশই থাকবে বলে মনে করা হচ্ছে। মূল্যবৃদ্ধির হার সেই তুলনায় নিম্নমুখী। তবে এখনই আমাদের হাঁফ ছাড়া উচিত নয়, নির্দিষ্ট মূল্যবৃদ্ধির হারে পৌঁছনোর লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।”

আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে মূল্যবৃদ্ধির হার ৪.৫ শতাংশ হতে পারে। প্রথম ত্রৈমাসিকে  মূল্যবৃদ্ধির হার ৪.৯ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৩.৮ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪.৫ শতাংশ মূল্যবৃদ্ধির হার থাকতে পারে।

Follow Us