AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI Cuts Deposits Rate: কষ্টের আমানত রয়েছে SBI-এ? সেভিংস থেকে ফিক্সড ডিপোজিটে বড় পরিবর্তন, কমল…

SBI Cuts Deposits Rate: সেভিং অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে থাকে এই ডিপোজিট রেট। একটি ব্যাঙ্ক তার গ্রাহককে টাকা রাখার জন্য বার্ষিকী যে সুদ প্রদান করে তাকেই বলে ডিপোজিট রেট। অর্থাৎ ব্যাঙ্কে টাকা রেখে যেখানে আগে লাভের দিক থেকে নিশ্চিন্ত থাকত একটা বিরাট অংশের জনতা।

SBI Cuts Deposits Rate: কষ্টের আমানত রয়েছে SBI-এ? সেভিংস থেকে ফিক্সড ডিপোজিটে বড় পরিবর্তন, কমল...
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Jun 17, 2025 | 12:39 PM
Share

নয়াদিল্লি: SBI-তে সেভিং অ্যাকাউন্ট রয়েছে? এবার গ্রাহকদের জন্য বড় ঘোষণা করেছে দেশের এই অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। একদিকে যখন RBI প্রতিমুহূর্তে ঋণগৃহীতাদের জন্য কমাচ্ছে রেপো রেট। যার হাত ধরে কমছে সুদের হার। সেই আবহেই যেন উল্টো পথে হাঁটছে SBI।

কী এমন ঘটিয়েছে তারা?

এদিন নিজেদের ডিপোজিট রেট ২.৭ থেকে ২.৫ শতাংশে নামিয়ে দিয়েছে তারা। যা দেশের গোটা ব্যাঙ্কিং জগতে সর্বনিম্ন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ডিপোজিট রেটের প্রভাব সাধারণের উপর কতটা পড়ে?

সেভিং অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে থাকে এই ডিপোজিট রেট। একটি ব্যাঙ্ক তার গ্রাহককে টাকা রাখার জন্য বার্ষিকী যে সুদ প্রদান করে তাকেই বলে ডিপোজিট রেট। অর্থাৎ ব্যাঙ্কে টাকা রেখে যেখানে আগে লাভের দিক থেকে নিশ্চিন্ত থাকত একটা বিরাট অংশের জনতা। এবার সেই চিত্রটাই বদলে যাচ্ছে। সুদের জন্য নয়, বরং নিরাপত্তার খাতিরেই ব্যাঙ্ক নির্ভর হচ্ছে মানুষ।

এতদিন ১০ কোটি টাকার নীচে সেভিং অ্যাকাউন্টে টাকা থাকলে, সেই সব গ্রাহকদের বছরে মোট ২.৭ শতাংশ সুদ প্রদান করত SBI। যাদের অ্যাকাউন্টে ১০ কোটি টাকার অধিক থাকে, তাদের প্রদান করা হত ৩ শতাংশ সুদ। যা এবার কমাল ২৫ পয়েন্টের কাছাকাছি।

এমনকি, ফিক্সড ডিপোজিটেও সুদের হার কমানো সিদ্ধান্ত নিয়েছে SBI। সম্প্রতি ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে সুদের হার। যার জেরে দেশের বৃদ্ধ নাগরিকদের জন্য সুদের হার এসে ঠেকেছে ৩.৫৫ শতাংশ থেকে ৭.০৫ শতাংশে ও অন্যান্য নাগরিকদের জন্য তা এসে ঠেকেছে ৩.০৫ শতাংশ থেকে ৬.৪৫ শতাংশে।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী