AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: গতি তোলার আগে ফের ছোট্ট করে হোঁচট খেল বাজার!

Share Market: আজ ৯২ পয়েন্ট কমেছে নিফটি ৫০ ও ২১৭ পয়েন্ট কমল সেনসেক্স। এ ছাড়াও আজ দেশের বেশিরভাগ সূচকই পড়েছে। ২ শতাংশের বেশি পড়েছে স্মলক্যাপ সূচকও।

Share Market News: গতি তোলার আগে ফের ছোট্ট করে হোঁচট খেল বাজার!
| Updated on: Mar 10, 2025 | 9:04 PM
Share

পরপর কয়েকদিন ওঠার পর আজ সামান্য নামল দেশের ২ বেঞ্চমার্ক সূচক। ৯২ পয়েন্ট কমেছে নিফটি ৫০ ও ২১৭ পয়েন্ট কমল সেনসেক্স। এ ছাড়াও আজ দেশের বেশিরভাগ সূচকই পড়েছে। ২ শতাংশের বেশি পড়েছে স্মলক্যাপ সূচকও।

আজ পড়েছে চিনা সূচক হ্যাংসেংও। যদিও এর মধ্যে সামান্য উঠেছে জাপানি সূচক নিক্কেইও।

আজ বাড়ল যারা:

আজ সর্বোচ্চ ১৭.২৯ শতাংশ বেড়েছে বঙ্কা বায়ো-লুর শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে ওয়েলস্পান ইনভেস্টমেন্টস, বোদাল কেমিক্যালস, আইস মেক রেফ্রিজারেশন, নীতিরাজ ইঞ্জিনিয়ার্সের শেয়ারের দামও।

আজ পড়ল যারা:

আজ সর্বোচ্চ ১১.৮০ শতাংশ পড়েছে হিন্দুস্থান মিডিয়া ভেঞ্চার্সের শেয়ারের দাম। এ ছাড়াও পড়েছে নিওজেন কেমক্যালস, মাইন্ডটেক, ক্যাপিটাল ট্রাস্ট ও এইচপি অ্যাডহেসিভের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৮০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে জশ ইঞ্জিনিয়ারিং।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলল অবন্তী ফিডস
  • আবার ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে মান্যবর-বেদান্ত ফ্যাশনস, এমকিওর ফার্মাসিউটিক্যালস, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, অ্যাস্ট্রাল, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।

*১০ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?