AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: ভারতের বাজার থেকে আজও বেরিয়ে গেল বিনিয়োগকারীরা, চড়চড়িয়ে উঠল চিনা সূচক!

Hang Seng Index, Chinese Market: ভারতের বাজার হুড়মুড়িয়ে পড়লে আজ চড়চড়িয়ে বেড়েছে চিনা সূচক। ৩.৯৯ শতাংশ বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।

Share Market News: ভারতের বাজার থেকে আজও বেরিয়ে গেল বিনিয়োগকারীরা, চড়চড়িয়ে উঠল চিনা সূচক!
| Updated on: Feb 21, 2025 | 5:11 PM
Share

আজ আবারও পড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ১১৭ পয়েন্ট পড়েছে নিফটি ৫০ আর ৪২৪ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্স। পরপর দু’দিন বাড়লেও আজ পড়েছে স্মলক্যাপ সূচকও। ভারতের বাজার হুড়মুড়িয়ে পড়লে আজ চড়চড়িয়ে বেড়েছে চিনা সূচক। ৩.৯৯ শতাংশ বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।

আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলল নারায়ণা হৃদয়ালয়। অন্যদিকে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলল সেরা স্যানিটারিওয়্যার, ইন্ডিয়ামার্ট ইন্টারমেস। সানোফি ইন্ডিয়া, স্টার হেলথ, টাটা কমিউনিকেশন, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, কির্লোস্কার অয়েল ইঞ্জিনস, নাটকো ফার্মা, কাজারিয়া সেরামিক্স উল্লেখযোগ্য।

আজ বাড়ল যারা:

আজ পতনের দিনও বাড়ল বেশ কিছু সংস্থা। ইকিও লাইটনিং, রেলিগেয়ার এন্টারপ্রাইজ, শ্রী রামা নিউজপ্রিন্ট, ডেকান সিমেন্টস, সেঞ্চুরি এনকার শেয়ারের দাম আজ বেড়েছে।

আজ পড়ল যারা:

ক্রমাগত পড়ছে সুরাটওয়ালা বিজনেস গ্রুপের শেয়ারের দাম। লোয়ার সার্কিট হিট করেছে এই সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ পড়েছে জিন্দাল ড্রিলিং, এফসিএস সফটওয়্যার, মিটকন কন্সাল্ট্যান্সি ও ট্রান্সওয়ার্ল্ড শিপিং লাইনসের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ ডিভিডেন্ড দিল পি অ্যান্ড জি হেলথ। শেয়ার প্রতি ৮০ টাকা ডিভিডেন্ড দিল তারা।
  • আজ শেয়ার প্রতি ৩ টাকা ডিভিডেন্ড দিল বিবিটিসি।
  • ১ টাকা ১৫ পয়সা করে ডিভিডেন্ড দিল এসজেভিএন।
  • শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল কির্লোস্কার অয়েল ইঞ্জিনস
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে কয়েকটি সংস্থার। এর মধ্যে ডিবক ইন্ডস, সুপ্রিম ফেসিলিটি, জিন্দাল কটেক্স উল্লেখযোগ্য।

*২১ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?