AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smartphone-Laptop Price: বড় সিদ্ধান্ত কেন্দ্রের, দাম কমতে পারে স্মার্টফোন, টিভি, ল্যাপটপের

Smartphone-SmartTv-Laptop Price Cut: দেশে মূলত উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বেশ কিছু যন্ত্রাংশের উপর শুল্ক ছাড় রয়েছে। সাধারণত, ডিসপ্লে অ্যাসেম্বলি, লিথিয়াম-আয়ন সেল এবং ইন্ডাক্টর কয়েল মডিউল-এর মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উপর বেসিক কাস্টমস ডিউটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।

Smartphone-Laptop Price: বড় সিদ্ধান্ত কেন্দ্রের, দাম কমতে পারে স্মার্টফোন, টিভি, ল্যাপটপের
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Jul 10, 2026 | 4:10 PM
Share

নয়া দিল্লি: স্মার্টফোন (Smartphone), ল্যাপটপ (Laptop) বা স্মার্ট টিভি (Smart TV) কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য সুখবর। উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উপর বেসিক কাস্টমস ডিউটি (BCD) তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে উৎপাদন খরচ কমবে। উৎপাদন খরচ কমলে দামেও ফারাক হবে। আগের থেকে তুলনামূলক সস্তা হতে পারে স্মার্টফোন, ল্যাপটপের মতো গেজেটগুলির দাম।

২০২৯ সালের মার্চ পর্যন্ত মিলবে শুল্ক ছাড়

দেশে মূলত উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বেশ কিছু যন্ত্রাংশের উপর শুল্ক ছাড় রয়েছে। সাধারণত, ডিসপ্লে অ্যাসেম্বলি, লিথিয়াম-আয়ন সেল এবং ইন্ডাক্টর কয়েল মডিউল-এর মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উপর বেসিক কাস্টমস ডিউটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এই ছাড় ৩১ মার্চ, ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে। সরকারের আশা, এতে দেশীয় উৎপাদন বাড়বে। উৎপাদন খরচ কমবে এবং চিন ও ভিয়েতনামের মতো দেশের উপর যন্ত্রাংশ আমদানির নির্ভরতাও ধীরে ধীরে কমবে।

কোন কোন পণ্যের দাম কমতে পারে?

স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভি তৈরির মোট খরচের বড় অংশ জুড়ে থাকে ডিসপ্লে অ্যাসেম্বলি ও লিথিয়াম-আয়ন ব্যাটারির উপাদান। এতদিন এই যন্ত্রাংশ আমদানিতে ৫ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত বেসিক কাস্টমস ডিউটি দিতে হত। সেই শুল্ক তুলে দেওয়ায় উৎপাদনকারী সংস্থাগুলির খরচ কমবে। ফলে ভারতে তৈরি স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের দাম কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

কেন বাড়ছিল ইলেকট্রনিক্স জিনিসের দাম?

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র চাহিদা দ্রুত বাড়ায় স্টোরেজ ও মেমোরি চিপের ঘাটতি দেখা দিয়েছে। সরবরাহ কম এবং চাহিদা বেশি হওয়ায় এই চিপগুলির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস তৈরির খরচও বৃদ্ধি পেয়েছে। এই কারণেই গত কয়েক মাসে অ্যাপল, স্যামসাং, লেনোভো, ডেল-সহ একাধিক সংস্থা তাদের বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে। তবে কেন্দ্রের নতুন শুল্ক ছাড়ের সিদ্ধান্তের ফলে অন্তত ভারতে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্যের দাম আগামী দিনে কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

Follow Us
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ