AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Drunk Man Steals Bus: আকণ্ঠ মদ্যপান করে আস্ত বাসই চুরি করে ফেললেন! ২১ কিলোমিটার চলেও গিয়েছিলেন, তারপর…

Bus Stolen: পুলিশ জানিয়েছে, বাস চালক ভুলবশত বাসেই চাবি লাগিয়ে চলে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরবেলায় মদ্যপ অবস্থায় এক ব্যক্তি জানগাঁও বাস স্ট্যান্ড থেকে একটি আরটিসি বাসে উঠে বসেন। এরপর তিনি নিজেই বাস চালাতে শুরু করেন। মদ্যপ অবস্থায় তিনি প্রায় ২১ কিলোমিটার বাস চালিয়ে নিয়ে যান।

Drunk Man Steals Bus: আকণ্ঠ মদ্যপান করে আস্ত বাসই চুরি করে ফেললেন! ২১ কিলোমিটার চলেও গিয়েছিলেন, তারপর...
ধৃত ব্যক্তি।Image Credit: X
| Updated on: Jul 10, 2026 | 3:48 PM
Share

হায়দরাবাদ: মদ্যপ হয়ে, নেশাগ্রস্ত অবস্থায় অনেকেই নানা কাণ্ড ঘটিয়ে থাকেন। তা বলে বাস চুরি! কোনও সিনেমার স্ক্রিপ্ট নয়, সত্যি সত্যিই এমন কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। এতটাই মদ্য়প ছিলেন তিনি যে আস্ত বাসই চুরি করে নেন। প্রায় ২১ কিলোমিটার রাস্তা বাস চালিয়ে যান তিনি।

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়। বৃহস্পতিবার ভোরবেলায় মদ্যপ অবস্থায় এক ব্যক্তি জানগাঁও বাস স্ট্যান্ড থেকে একটি আরটিসি বাসে উঠে বসেন। এরপর তিনি নিজেই বাস চালাতে শুরু করেন। মদ্যপ অবস্থায় তিনি প্রায় ২১ কিলোমিটার বাস চালিয়ে নিয়ে যান। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোল প্লাজার সামনে সিমেন্ট ব্লকে ধাক্কা মারেন। খবর পেয়ে পুলিশ এসে ওই ব্য়ক্তিকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম জিট্টাবোয়িনা ভেঙ্কান্না। তিনি পেশায় বুলডোজার অপারেটর। তিনি জানগাঁওতে এসেছিলেন পারিবারিক সমস্যা মেটাতে। মদ্যপানের পর তিনি ফেরার পথে বাস স্ট্যান্ডে ঢুকে পড়েন এবং বাস চালিয়ে রওনাও দেন।

পুলিশ জানিয়েছে, বাস চালক ভুলবশত বাসেই চাবি লাগিয়ে চলে গিয়েছিলেন। আর সেই সুযোগেই ওই ব্যক্তি বাস নিয়ে রওনা দিয়েছিলেন। রাত তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই ব্যক্তি বাস নিয়ে সূর্যপেটে যাচ্ছিলেন। সিঙ্গারাজুপল্লি টোল গেটের কাছে সিমেন্ট ব্লকে ধাক্কা মারেন। এরপর টোল প্লাজার কর্মীরাই পুলিশে খবর দেন।

Follow Us
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ