AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Personal Loan নেওয়ার সময় যে সাধারণ ভুল ধারণা থেকে সাবধানে থাকতে হবে…

Personal Loan: পার্সোনাল লোনের সুবিধা এই যে, এই লোন নিতে কোনও বিশেষ কারণ থাকার প্রয়োজন নেই। যে কেউ যে কোনও কারণেই এই লোন নিতে পারে।

Personal Loan নেওয়ার সময় যে সাধারণ ভুল ধারণা থেকে সাবধানে থাকতে হবে...
| Updated on: Feb 27, 2025 | 8:33 PM
Share

মানুষ বিভিন্ন কারণে ব্যাঙ্ক থেকে লোন নেয়। কেউ বাড়ি করতে হোম লোন, কেউ গাড়ি কিনতে কার লোন বা ভেহিকল লোন। আবার অনেকেই পার্সোনাল লোন নেয়। পার্সোনাল লোনের সুবিধা এই যে, এই লোন নিতে কোনও বিশেষ কারণ থাকার প্রয়োজন নেই। যে কেউ যে কোনও কারণেই এই লোন নিতে পারে। কোনও মেডিক্যাল এমার্জেন্সি বা বেড়াতে যাওয়ার আগে হঠাৎ টাকার দরকারে যে কেউ নিতেই পারে পার্সোনাল লোন। আর বর্তমানে ডিজিটাল যুগে পার্সোনাল লোন পাওয়া খুবই সহজ হয়ে গিয়েছে। তবে পার্সোনাল লোন নিয়ে বেশ কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে।

মেডিক্যাল এমার্জেন্সিতে নয়…

পার্সোনাল লোন নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা হল মেডিক্যাল এমার্জেন্সিতে নাকি এই লোন নেওয়া যায় না। কিন্তু পার্সোনাল লোন যে কোনও অবস্থাতেই নেওয়া যায়। সে মেডিক্যাল এমার্জেন্সি হোক বা বাড়ি সারানো। আবার কেউ বিয়ে বা কোনও অনুষ্ঠানের জন্য কিম্বা অন্য কোনও ধার মেটাতে পার্সোনাল লোন নিতেই পারেন। সবচেয়ে বড় বিষয় পার্সোনাল লোন নিতে হলে ব্যাঙ্ক বা যে সংস্থার থেকে লোন নেওয়া হবে তাদের লোন নেওয়ার কারণ জানানোর কোনও প্রয়োজন হয় না।

ক্রেডিট স্কোর ৭৫০ এর বেশি না হলে…

পার্সোনাল লোন নিয়ে একটা বহুল প্রচলিত ধারণা হল ক্রেডিট স্কোর ৭৫০-এর বেশি না হলে নাকি পার্সোনাল লোন পাওয়া যায় না। এটা ঠিক কথা যে ক্রেডিট স্কোর ৭৫০-এর বেশি হলে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়। ৭৫০-এর কম ক্রেডিট স্কোর হলে লোন পাওয়া যায় না, এমনটা একেবারেই নয়।

পার্সোনাল লোন নাকি শুধু চাকরিজীবীদের জন্য…

কোনও ব্যক্তি চাকরি করলে সেই ব্যক্তির আয় ব্যয়ের হিসাব পাওয়া ব্যাঙ্ক বা অন্য যে সংস্থা লোন দেয় তাদের পক্ষে বেশ সুবিধাজনক হয়। কিন্তু এমনটা নয় যে চাকরি না করলে পার্সোনাল লোন পাওয়া যায় না।

পার্সোনাল লোনের সুদ অত্যন্ত বেশি…

পার্সোনাল লোন একপ্রকার অসুরক্ষিত লোন। কোনও প্রশ্ন ছাড়াই ব্যাঙ্ক বা লোন প্রদানকারী সংস্থা লোন দিতে সম্মত হয়। আবার লোন দেওয়ার জন্য তারা কিছু জমাও রাখে না। আর এই কারণে পার্সোনাল লোনের সুদের হার হোম লোন বা কোনও কিছু জমা রেখে নেওয়া লোনের থেকে বেষি হয়। কিন্তু পার্সোনাল লোনের সুদের হার যদি ক্রেডিট কার্ডের সুদের হারের সঙ্গে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে এই ধরণের লোনের সুদের থেকে পার্সোনাল লোনের সুদের হার অনেক কম হয়।

অন্য কোনও লোন চললে নাকি পার্সোনাল লোন নেওয়া যায় না…

অনেকে আবার মনে করেন, কোনও লোন চললে তার উপর নাকি পার্সোনাল লোন নেওয়া যায় না, যতক্ষণ না সেই লোন পুরোপুরি মিটে যাচ্ছে। এমনটা আসলে নয়। কেউ কোনও লোন নিতে চাইলে ব্যাঙ্ক সবার আগে সেই ব্যক্তির আয়ের সঙ্গে ধারের অনুপাত হিসাব করে। সেই হিসাব অনুযায়ী ওই ব্যক্তিকে লোন দেয় ব্যাঙ্ক।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?