Gold Price Today 8 May: সোনা কেনার ‘সেরা’ দিন আজই, তবে ভুলেও হাত দেবেন না রুপোয়, কেন জানেন?
Gold Silver Rate in Kolkata 8 May: গহনা সোনা। সাধারণত এই সোনা কেনারই বেশি চল রয়েছে। গহনা সোনার দামও এদিন কমেছে। আজ কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৯৫০ টাকা। গতকাল সেই দাম ছিল ১ লক্ষ ৪০ হাজার ২৫০ টাকা। রুপোর দাম কত হল?

কলকাতা : সোনার দামে (Gold Price Today) ওঠা-নামা লেগেই রয়েছে। যুদ্ধের বাজারে যেমন বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে হু-হু করে বেড়েছে সোনার দাম। আবার কখনও দেখা গিয়েছে অস্থির পরিস্থিতিতেও সোনার দাম কমেছে। গত দশদিনের হিসেব বলছে, সোনার দাম ১০ গ্রামের হিসেবে প্রায় তিন হাজার পর্যন্ত বেড়েছে। তবে, শুক্রবার স্বস্তির খবর। সামান্য কমেছে সোনার দাম। রুপোর দাম-ই (Silver Price Today) বা কত হল, বাড়ল নাকি কমল?
আজ কলকাতায় সোনার দাম কত হল, দেখে নেওয়া যাক
১৮ ক্যারেট
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, কলকাতায় ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ২৪০ টাকা। গতকাল দাম ছিল ১ লক্ষ ১৪ হাজার ৭৫০ টাকা। নতুন করে দাম কমে হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৫১০ টাকা।
২২ ক্যারেট
গহনা সোনা। সাধারণত এই সোনা কেনারই বেশি চল রয়েছে। গহনা সোনার দামও এদিন কমেছে। আজ কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৯৫০ টাকা। গতকাল সেই দাম ছিল ১ লক্ষ ৪০ হাজার ২৫০ টাকা। অর্থাৎ প্রায় ৩০০ টাকা দাম কমেছে। যা বাজারের নিরিখে কম বলা যেতে পারে।
২৪ ক্যারেট
পাকা সোনা। ২৪ ক্যারেট সোনার দামও কমেছে শুক্রবার। গতকাল এই পরিমাণ সোনার দাম ছিল ১ লক্ষ ৫৩ হাজার টাকা। সেখানে আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৬৮০ টাকা।
সোনার দাম কমলেও, রুপো কিনতে গেলেই লাগবে ছ্যাঁকা। রুপোর দাম হু হু করে বেড়েছে। প্রতি কেজিতে প্রায় ৫ হাজার টাকা বেড়েছে দাম। এক কেজি রুপোর বাটের দাম যেখানে গতকাল ছিল ২ লক্ষ ৭০ হাজার টাকা। সেখানে আজ প্রায় ৫ হাজার টাকা বেড়ে দাম পৌঁছেছে ২ লক্ষ ৭৫ হাজার টাকায়। আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে বলে খবর।
