Thalapathy Vijay: বিলাসবহুল ১০টি প্রাসাদ, গাড়ির ছড়াছড়ি, কত সম্পত্তির মালিক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়?
Tamil Nadu CM Thalapathy Vijay Net Worth: বিজয়ের হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬২৪ কোটির। তার মধ্যে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৪০৪ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২২০ কোটি টাকা। তাঁর কোনও ঋণ নেই। বা শেয়ার বাজারেও কোনও বিনিয়োগ নেই থালাপতির।

চেন্নাই : থালাপতি বিজয় (Thalapathy Vijay)। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM)। তার আগে থালাপতি একজন সুপারস্টার। সিনেমার হিরো। এই বিজয়ই একদিন বলেছিলেন রাজনীতিতে আসার কোনও সম্ভাবনাই নেই তাঁর। সিনেমায় কেরিয়ায় গড়ে তোলাই মূল লক্ষ্য। সেই বিজয়ই রাজনীতিতে এলেন, শুধু তাই নয়, এসেই দল গঠন করলেন। আবার এখন তিনি মুখ্যমন্ত্রী। আজ চেন্নাইয়ের স্টেডিয়ামে শপথগ্রহণ করেছেন তিনি। সঙ্গে আরও ৯জন বিধায়ক শপথগ্রহণ করেছেন। শপথের মঞ্চে দাঁড়িয়েই একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তবে, জানেন কি বিজয় কত সম্পত্তির মালিক (Thalapathy Vijay Net Worth)?
বিজয়ের মোট সম্পত্তি
বিজয়ের হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬২৪ কোটির। তার মধ্যে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৪০৪ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২২০ কোটি টাকা। তাঁর কোনও ঋণ নেই। বা শেয়ার বাজারেও কোনও বিনিয়োগ নেই থালাপতির।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজ়িট
বিজয়ের চারটি ব্যাঙ্কে চারটি ফিক্সড ডিপোজিট রয়েছে। তাতে ১০০ কোটির বেশি টাকা রয়েছে। হলফনামা অনুযায়ী, একটি ব্যাঙ্কে ৪০ কোটি টাকা, আরেকটি ব্যাঙ্কে ২৫ কোটি টাকা, এছাড়া আরও দু’টি ব্যাঙ্কে যথাক্রমে ২০ কোটি ও ১৫ কোটি টাকা রয়েছে।
চেন্নাই জুড়ে রিয়েল এস্টেট
চেন্নাইজুড়ে বিভিন্ন জায়গায় প্রচুর ঘর-বাড়ি রয়েছে। প্রায় ১০টি রেসিডেন্সিয়াল সম্পত্তি রয়েছে। মূল্য প্রায় ১১৫ কোটি টাকা। বাণিজ্যিক সম্পত্তির মূল্য প্রায় ৮২.৮ কোটি টাকা। কৃষি জমির পরিমাণ ২০ লক্ষ টাকা।
যানবাহন, গয়না এবং পারিবারিক ঋণ
বিজয়ের কাছে অনেক চারচাকা ও বাইক মিলিয়ে মোট ৬টি গাড়ি রয়েছে। এই গাড়িগুলি হল
টয়োটা লেক্সাস ৩৫০ (৩.০১ কোটি টাকা) বিএমডব্লিউ আই৭ (২ কোটি টাকা) টয়োটা ভেলফায়ার (১.৬৩ কোটি টাকা) বিএমডব্লিউ ৫৩০ (৮০.৫ লক্ষ টাকা) মারুতি সুইফট (৫.৩৫ লক্ষ টাকা) টিভিএস এক্সএল সুপারবাইক (৬৭,৪০০ টাকা)
সোনার গয়না রয়েছে ১ কোটি ২ লক্ষ টাকার। সোন ও রুপো রয়েছে ৮৮৩ গ্রাম। হলফনামায় ১৪টি ঋণের উল্লেখ রয়েছে। তবে, ঋণ তিনি নেননি, দিয়েছেন। এমনকী পরিবারের সদস্যদেরও ঋণ দিয়েছেন। তার মধ্যে তাঁর স্ত্রীরও নাম রয়েছে। হলফনামা অনুযায়ী, স্ত্রী সঙ্গীতা বিজয়কে ১২.৬ কোটি টাকা, জেসন সঞ্জয়কে ৮.৭৮ লক্ষ টাকা এবং দিব্যা সাশাকে ৪.৬ লক্ষ টাকা ঋণ দিয়েছেন।
