AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? টেলিকম কোম্পানিগুলোর জন্য কড়া নিয়ম আনছে TRAI

নিজেদের ১৩তম সংশোধনী রেগুলেশনে ট্রাই (TRAI) প্রস্তাব দিয়েছে, প্রতিটি টেলিকম কোম্পানিকে এবার থেকে শুধুমাত্র কলিং ও এসএমএস এর জন্য বৈধ ট্যারিফ প্ল্যান আনতে হবে। তারা চায়, কোম্পানিগুলো এমন কিছু প্ল্যান রাখুক যাতে প্রবীণ নাগরিক, গ্রামীণ অঞ্চলের বাসিন্দারা উপকৃত হবেন। এছাড়া, ট্রাই আরও বলেছে, এই নতুন পদক্ষেপ গ্রাহকদের সামনে আরও বিকল্প রাস্তা খুলে দেবে।

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? টেলিকম কোম্পানিগুলোর জন্য কড়া নিয়ম আনছে TRAI
মোবাইলের ডেটা ও কলিং প্ল্যানের দাম কমছে ?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 20, 2026 | 4:17 PM
Share

কলকাতা : ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত ক্রমবর্ধমান রিচার্জের প্ল্যান কমাতে এবার নতুন প্রস্তাব দিল ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া)। প্রত্যেকটি টেলিকম অপারেটরদের জন্য শুধুমাত্র ফোন কল ও এসএমএস সংক্রান্ত মোবাইল প্ল্যান চালু করার প্রস্তাব দিয়েছে ট্রাই। তাদের মূল দাবি, কল ও এসএমএস সংক্রান্ত আলাদা প্ল্যান বাধ্যতামূলক করতে হবে। এর ফলে, একদিকে যেমন টেলিকম ইন্ডাস্ট্রির কাঠামোগত পরিবর্তন হবে, তেমনই গ্রাহকদের অর্থনৈতিক সুবিধে হবে।

বর্তমান যুগে প্রত্যেকটি সিম কোম্পানিই ডেটার সঙ্গে কলিং প্যাকেজ অফার করে, যা বেশ খরচসাপেক্ষ। সাধারণত, এই প্ল্যানগুলিতে ইন্টারনেট ও কলিং- একসঙ্গে প্রদান করা হয়। এখন মাসভিত্তিক রিচার্জের সঙ্গে সপ্তাহভিত্তিক বা দৈনিক ডেটা রিচার্জও করতে পারেন গ্রাহকরা। এখানেই আপত্তি ট্রাইয়ের। তাদের মতে, সিম কোম্পানিগুলির এই প্যাকেজ প্ল্যান সব ফোনের জন্য উপযুক্ত নয়। অনেক ফোনেই এখনও ইন্টারনেট ব্যবহার করা যায় না। অনেক গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে চান না। কিন্তু তবুও তাঁদের ইন্টারনেটের দাম দিতে হয় প্যাকেজের সঙ্গে ডেটা অন্তর্ভুক্ত থাকায়। তাই যাঁরা শুধু ফোন কল বা এসএমএস করেন, তাঁরা অতিরিক্ত দাম দিয়ে রিচার্জ করেন।

নিজেদের ১৩তম সংশোধনী রেগুলেশনে ট্রাই (TRAI) প্রস্তাব দিয়েছে, প্রতিটি টেলিকম কোম্পানিকে এবার থেকে শুধুমাত্র কলিং ও এসএমএস এর জন্য বৈধ ট্যারিফ প্ল্যান আনতে হবে। তারা চায়, কোম্পানিগুলো এমন কিছু প্ল্যান রাখুক যাতে প্রবীণ নাগরিক, গ্রামীণ অঞ্চলের বাসিন্দারা উপকৃত হবেন। এছাড়া, ট্রাই আরও বলেছে, এই নতুন পদক্ষেপ গ্রাহকদের সামনে আরও বিকল্প রাস্তা খুলে দেবে। বর্তমানে ইন্টারনেট কেন্দ্রিক প্ল্যানগুলির জন্য অনেক মানুষ বাধ্য হয়েই এই প্যাকেজগুলি কিনতে বাধ্য হন। এই বিষয়েই ট্রাই বলেছে,”প্রস্তাবিত সংশোধনীর প্রধান লক্ষ্য হল এই সমস্যার সমাধান করা। ভয়েস, এসএমএস ও ডেটাসহ প্রতিটি বিশেষ ট্যারিফ ভাউচারের পাশাপাশি শুধুমাত্র ভয়েস ও এসএমএস-এর জন্য একটি ট্যারিফ ভাউচার অফার করতে হবে।”

ট্রাই আরও জানিয়েছে,”এই সংশোধনী প্রস্তাবের ফলে টেলিকম সংস্থাগুলির প্ল্যানগুলির যেমন দাম কমবে, তেমনি অপ্রয়োজনীয় পরিষেবাগুলি বলপূর্বক কেনা প্রতিরোধ করা হবে এবং ট্রাই এটাও নিশ্চিত করবে যে যেসব গ্রাহকের ডেটা দরকার নেই, তাঁদের যেন ডেটার জন্য বাড়তি টাকা প্রদান না করতে হয়।” ট্রাইয়ের এই প্রস্তাবের বিষয়ে প্রত্যেকটি টেলিকম কোম্পানিগুলির কাছে ২৮ এপ্রিলের মধ্যে মতামত জানতে চেয়েছে। তবে এই প্রস্তাব টেলিকম কোম্পানিগুলি গ্রহণ করলে আখেরে সুবিধা যে গ্রাহকেরই, তা বলাই যায়।

Follow Us