AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI লেনদেন নিয়ে বড় সিদ্ধান্ত, এখনই চালু হচ্ছে না MDR চার্জ!

UPI MDR Charges Update: আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট পার্সন-টু-মার্চেন্ট (P2M) ইউপিআই লেনদেনে এমডিআর চার্জ কার্যকর হওয়ার কথা ছিল। তবে, উৎসবের মরসুমে এই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার বৈঠকে বসে ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি।

UPI লেনদেন নিয়ে বড় সিদ্ধান্ত, এখনই চালু হচ্ছে না MDR চার্জ!
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 13, 2026 | 2:31 PM
Share

নয়া দিল্লি: উৎসবের মরশুমে বড় স্বস্তি। দুই হাজারের বেশি ইউপিআই পেমেন্টে (UPI Payment) এখনই দিতে হবে না চার্জ। জল্পনা চলছিল আগেই। সেটাই সত্যি হল। নির্দেশিকায় আগে বলা হয়েছিল, দুর্গাপুজোর সময় অর্থাৎ ১৫ অক্টোবর থেকে দুই হাজার টাকার বেশি  ইউপিআই লেনদেন এমডিআর চার্জ (MDR Charge) দিতে হবে। তবে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সময়সীমা বাড়ানো হল। সেক্ষেত্রে দুর্গাপুজো নয়, কালীপুজোর পর ইউপিআই লেনদেনে এই চার্জ চালু হতে পারে। মঙ্গলবার, ১৩ অক্টোবর এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বরে এই চার্জ চালু হতে পারে।

কেন পিছিয়ে গেল ইউপিআই চার্জ?

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট পার্সন-টু-মার্চেন্ট (P2M) ইউপিআই লেনদেনে এমডিআর চার্জ কার্যকর হওয়ার কথা ছিল। তবে, উৎসবের মরসুমে এই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার বৈঠকে বসে ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, উৎসবের মরসুমের কথা মাথায় রেখে দীপাবলির পরই নতুন চার্জ কার্যকর করা হবে। তবে কোন দিন থেকে নতুন নিয়ম কার্যকর হবে, তা আলাদা করে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। সেক্ষেত্রে, পুজোর আগে বড় স্বস্তি পেলেন ব্যবসায়ীরা।

গত মাসেই ইউপিআই পরিচালন কমিটি সিদ্ধান্ত নিয়েছিল, ২ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চার্জ ধার্য করা হবে। অর্থাৎ, কোনও গ্রাহক ইউপিআই-এর মাধ্যমে কোনও ব্যবসায়ীকে ২ হাজার টাকা পেমেন্ট করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে নির্ধারিত হারে চার্জ দিতে হবে। ১০ হাজার টাকার লেনদেনের ক্ষেত্রে ০.৪ শতাংশ হারে এই চার্জের পরিমাণ হবে ৪০ টাকা।

Follow Us