AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Rupee : ৩৫ বছরে ১০০ টাকার মূল্য কতটা কমেছে জানেন?

Indian Rupee : জানেন, ৩৫ বছর আগের হিসেবে ১০০টাকার বর্তমান বাজারমূল্য কত? হিসেব দেখলে আপনার চোখ কপালে উঠবে। ১৯৯১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টাকার হিসেব একনজরে দেখে নেওয়া যাক

Indian Rupee : ৩৫ বছরে ১০০ টাকার মূল্য কতটা কমেছে জানেন?
১০০ টাকার নোট Image Credit: x
| Updated on: Mar 09, 2026 | 2:50 PM
Share

নয়াদিল্লি : টাকার কোনও মূল্যই নেই এখন। বাড়িতে দাদু-ঠাকুমা বা পুরনো যুগের মানুষদের মুখে প্রায়ই কিন্তু একথা শোনা যায়। কথাটা যে কতটা সত্যি, তা বাজারে গেলেই হারে হারে টের পাওয়া যায়। সাধারণ মধ্যবিত্তদের কাছে ৫০০টাকার মূল্য কিন্তু অনেক। কিন্তু বর্তমানের তার বাজার মূল্য একেবারেই কম। বাজারে ৫০০ টাকা নিয়ে গেলে, কখন যে চোখের নিমেষে টাকা শেষ হয়ে যাবে, ধরতেই পারবেন না। অথচ আজ থেকে ২০-২৫ বছর আগে এই ৫০০ টাকার মূল্য প্রায় সাড়ে তিন হাজার বা চার হাজারের বেশি ছিল। সাধারণ ১০০ টাকাই ধরুন না। এখন ১০০ টাকায় আর কী হয়? নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদাও মেটে না। এরই মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে টাকার দাম পড়েছে অনেকটা। কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের। আগামী দিনে কী পরিস্থিতি আসতে চলেছে, সেই আশঙ্কার ঘুম উড়েছে সমাজের একাংশের।

জানেন, ৩৫ বছরে ১০০ টাকার মূল্য কতটা কমেছে? হিসেব দেখলে আপনার চোখ কপালে উঠবে। ১৯৯১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টাকার হিসেব একনজরে দেখে নেওয়া যাক

১৯৯১ সাল

ভারতে তখন ১০০ টাকা মানে এখনকার হিসেবে তার মূল্য ৭৫০-৮৫০টাকা। অর্থাৎ ১৯৯১ সালে ১০০টাকায় যে জিনিস কিনতেন, বর্তমানে সেটাই কিনছেন প্রায় ৭৫০ থেকে ৮৫০ টাকায়। প্রায় ৭-৮ গুণ মূল্য বৃদ্ধি হয়েছে।

২০০০ সাল একইভাবে ২০০০ সালে ভারতে ১০০টাকা মানে এখন ৩২০-৩৫০টাকা। প্রায় ৩.৩ গুণ মূল্য বৃদ্ধি হয়েছে।

২০১০ সাল

২০১০ সালের হিসেবে মূল্য বৃদ্ধি পেয়েছে ২ গুণ। অর্থাৎ, আজকের হিসেবে ২০১০ সালের ১০০ টাকা মানে ২০০-২৫০ টাকা।

২০১৪ সাল

সরকার বদল হল ভারতে। নয়া দিল্লিতে বিজেপির সরকার। সেইসময় ১০০ টাকা মানে আজকের হিসেবে ১৮৫ থেকে ১৯০ টাকা। অর্থাৎ এখন যে জিনিস কিনতে ১৮৫ টাকা লাগে, সেটাই ২০১৪ সালে ১০০ টাকায় পাওয়া যেত।

২০২০

৬ বছর আগে ১০০ টাকার মূল্য আজকের হিসেবে ১৩০ থেকে ১৪০ টাকা। মূল্য বৃদ্ধি হয়েছে ১.৩ গুণ।

অর্থাৎ হিসেব বলছে ১০০ টাকার বাস্তব মূল্য প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কমে গিয়েছে। সেক্ষেত্রে ২০২৬ সালে ১০০টাকায় যে জিনিস পাওয়া যায়, ২০১৪ সালে তা ৫৮ থেকে ৬০ টাকায় পাওয়া যেত।

একটা সময় ছিল যখন ১০০ টাকাতে শাড়ি পাওয়া যেত। ১০০ টাকায় হয়তো ১০-১২ জনের খাওয়া-দাওয়াও মিটে যেত। কিন্তু, এখন সাধারণ চাহিদাটুকুও মেটে না। এরই মধ্যে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। বাজারের হাল খুবই খারাপ। টাকার দাম পড়ছে। ইতিমধ্যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এরকম চলতে থাকলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে শুরু করবে। অথচ দেশের একটা অংশের মানুষের আয় সীমিত পরিসরেই রয়েছে। এরকম হয়ত আরও যুদ্ধ হবে, টাকার মূল্য পড়বে। আর রাজায় রাজায় যখন যুদ্ধ হয়, তখন তো উলু খাগরারই প্রাণ যাবেই।

Follow Us