AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio Fibre নাকি Starlink, কীসের ইন্টারনেট ব্যবহার করবেন, কোনটা সস্তা

জিও ফাইবার একটি ফাইবার-অপটিক ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা বেশিরভাগ শহরে পাওয়া যায়। আর প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যাবে স্টারলিঙ্কের কানেকশন।

Jio Fibre নাকি Starlink, কীসের ইন্টারনেট ব্যবহার করবেন, কোনটা সস্তা
| Updated on: Jun 14, 2025 | 11:25 PM
Share

ইন্টারনেট এখন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়। তাই কোন সংস্থা সস্তায় কত বেশি সুবিধা দিচ্ছে, সেটা দেখা জরুরি। একদিকে রিলায়েন্স জিও ফাইবার রয়েছে আর অন্যদিকে বাজারে আসছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক। প্রশ্ন হল কার ইন্টারনেট প্ল্যান কতটা সস্তা?

স্টারলিঙ্ক

স্টারলিঙ্ক হল একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। যেখানে মোবাইল টাওয়ার নেই সেখানেও এটি কাজ করবে। এর ডিভাইসের দাম হবে একটু বেশি। স্টারলিঙ্কের ডিভাইসটির দাম হবে প্রায় ৩৩,০০০ টাকা।

মাসিক প্ল্যানের দাম ৩,০০০ টাকা হতে পারে সেখানে আনলিমিটেড ডেটা অফার করা হবে। রিপোর্ট অনুসারে, এই প্ল্যানের স্পিড হবে ১০০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত। ভারতের প্রত্যন্ত অঞ্চলেও এটি ভালভাবে কাজ করতে পারে। যেখানে ব্রডব্যান্ড পৌঁছয় না, সেখানেও ইন্টারনেট পরিষেবা প্রদান করবে স্টারলিঙ্ক।

জিও ফাইবার

জিও ফাইবার একটি ফাইবার-অপটিক ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা বেশিরভাগ শহরে পাওয়া যায়। এর মাসিক প্ল্যানের দাম শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে। এর গতি ৩০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস পর্যন্ত। জিও ফাইবারের এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যায়।

যদি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবার প্রয়োজন হয়, তাহলে স্টারলিঙ্ক একটি ভাল বিকল্প হতে পারে। আর যদি কম বাজেটে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা চান, তাহলে আপনি Jio Fiber ব্যবহার করতে পারেন।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?