AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IRCTC Preferred Seat Booking: ট্রেনে নিজের পছন্দমতো সিট চান? IRCTC-র এই ট্রিকে টিকিট কাটলেই গ্যারান্টি সেই সিট পাবেন…

Indian Railways seat selection: ট্রেনে টিকিট কাটার সময় তো নিজের পছন্দের সিট পাওয়ার সুযোগ থাকে না, কারণ ভারতীয় রেলওয়েতে সিট অ্যালটমেন্ট সিস্টেম সম্পূর্ণ অটোমেটেড হয়। তাই টিকিট কাটার আগে অবধি বলা যায় না কে, কোন সিট পাবেন!

IRCTC Preferred Seat Booking: ট্রেনে নিজের পছন্দমতো সিট চান? IRCTC-র এই ট্রিকে টিকিট কাটলেই গ্যারান্টি সেই সিট পাবেন...
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Jun 13, 2026 | 2:44 PM
Share

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করতে অনেকেই ভালোবাসেন। তাদের পছন্দের সিটও থাকে। কেউ জানালার ধারে বসতে ভালোবাসেন, কেউ আবার সাইড আপার বার্থ পছন্দ করেন। কিন্তু ট্রেনে টিকিট কাটার সময় তো নিজের পছন্দের সিট পাওয়ার সুযোগ থাকে না, কারণ ভারতীয় রেলওয়ে (Indian Railways)-তে সিট অ্যালটমেন্ট সিস্টেম (Seat Allotment System) সম্পূর্ণ অটোমেটেড হয়। তাই টিকিট কাটার আগে অবধি বলা যায় না কে, কোন সিট পাবেন! তবে আপনি জানেন কি, আইআরসিটিসি (IRCTC)-তে সুযোগ থাকে নিজের সিট বাছাই করার।

আইআরসিটিসির অ্যাপ বা ওয়েবসাইট থেকে টিকিট কাটার সময় ব্যবহারকারীরা তৈরি করতে পারেন মাস্টার লিস্ট (Master List)। এই ফিচারের সাহায্যে যাত্রীরা তাদের ব্যক্তিগত ডিটেইলস, যেমন- নাম, বয়স এবং কোন বার্থে বসতে পছন্দ করেন, তা সেভ করে রাখতে পারেন।

যদি কোনও ব্য়বহারকারী নিজের পছন্দ হিসাবে আপার বা লোয়ার বার্থ সিলেক্ট করে রাখেন, তাহলে পরবর্তী সময়ে ট্রেনে টিকিট বুকিংয়ের সময় সিস্টেম নিজে থেকেই সেই তথ্য সংগ্রহ করে নেবে এবং সেই অনুযায়ী সিট দেওয়ার চেষ্টা করবে।

কীভাবে মাস্টার লিস্ট বানাবেন?

  • এর জন্য আইআরসিটিসি (IRCTC)-র ওয়েবসাইট বা অ্যাপ খুলে, তাতে মাই অ্যাকাউন্ট (My Account) সেকশনে ক্লিক করতে হবে।
  • এরপরে সেখানে মাই মাস্টার লিস্ট অপশন পাওয়া  যাবে। এখানে যাত্রীকে তাঁর ব্যক্তিগত তথ্য ও  পছন্দসই সিট উল্লেখ করতে হবে। তাহলেই পরবর্তী সময়ে টিকিট বুকিংয়ে ওই পছন্দের সিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

সিনিয়র সিটিজেন কোটা-

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে রেলে সিনিয়র সিটিজেন কোটা থাকে। সাধারণত ৬০ বছরের ঊর্ধ্বে পুরুষ এবং ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলাদের নীচের সিট বা লোয়ার সিটই দেওয়া হয়।

Follow Us