PAN Card Rules Change: এই একটা ভুল থাকলে PAN Card-র আবেদন বাতিল হয়ে যাবে, ১ এপ্রিল থেকে আসছে বড় বদল
PAN Card Update: প্যান কার্ড অত্য়ন্ত গুরুত্বপূর্ণ নথি। ১০ ডিজিটের এই অ্যালফানিউমেরিক নম্বরে ট্যাক্স বা কর সংক্রান্ত যাবতীয় নথি থাকে। ব্যাঙ্ক থেকে শুরু করে আয়কর জমা দেওয়া, বড় আর্থিক লেনদেন, বিজনেস রেজিস্ট্রেশনের জন্য প্যান কার্ড দরকার। এই প্যান কার্ড নিয়েই একাধিক পরিবর্তন আসছে।

নয়া দিল্লি: আধার কার্ডের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্যান কার্ড। আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ডে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। যারা নতুন প্যান কার্ড তৈরি করবেন, তাদের এই গাইডলাইন মেনেই আবেদন করতে হবে। এছাড়া যাদের প্যান কার্ড রয়েছে এবং তাতে কোনও পরিবর্তন করতে চান, তাদের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন হচ্ছে। আবেদনকারীরা দেরি করলে, অতিরিক্ত নথি জমা দিতে হবে।
প্যান কার্ড অত্য়ন্ত গুরুত্বপূর্ণ নথি। ১০ ডিজিটের এই অ্যালফানিউমেরিক নম্বরে ট্যাক্স বা কর সংক্রান্ত যাবতীয় নথি থাকে। ব্যাঙ্ক থেকে শুরু করে আয়কর জমা দেওয়া, বড় আর্থিক লেনদেন, বিজনেস রেজিস্ট্রেশনের জন্য প্যান কার্ড দরকার। এই প্যান কার্ড নিয়েই একাধিক পরিবর্তন আসছে।
অতিরিক্ত ডকুমেন্ট-
আগে প্যান কার্ডের আবেদন করার জন্য শুধুমাত্র আধার কার্ডের প্রয়োজন হত। তবে আগামী ১ এপ্রিল থেকে এই নিয়মে বদল হচ্ছে। এবার থেকে নতুন প্যান কার্ড তৈরির জন্য আধার কার্ডের পাশাপাশি বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের ডকুমেন্টের মতো অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে হবে।
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের নাম মিলতে হবে-
প্যান কার্ডে যে নাম থাকবে, তা অবশ্যই আধার কার্ডে লেখা নামের সঙ্গে মিলতে হবে। যদি কোনও তথ্য বা নামের বানানে ভুল থাকলে প্যান কার্ডের আবেদন খারিজ হয়ে যাবে।
নতুন প্যান ফর্ম-
প্যান কার্ডের আবেদন ফর্মও বদলে যাচ্ছে। এতদিন যে ফর্ম পূরণ করে নতুন প্যান কার্ডের আবেদন করা যেত, ১ এপ্রিল থেকে তা বদলে যাচ্ছে। নতুন একটি ফর্ম আনা হয়েছে। ১ এপ্রিল থেকে যারা নতুন প্যান কার্ডের আবেদন করবেন, তাদের নতুন ফর্মেই আবেদন করতে হবে। প্যান কার্ড আপডেটের জন্যও নতুন ফর্ম পূরণ করেই আবেদন করতে হবে।
