AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM-Ashok Bhattacharya: ‘১০-এর বেশি আসন পাবে সিপিএম’, গণনার কয়েক ঘণ্টা আগে অশোক ভট্টাচার্যের ভবিষ্যদ্বাণী

Election Result 2026-CPIM: ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে অশোক ভট্টাচার্য বলেন, "এখন একটাই লক্ষ্য। কোনও মতেই যাতে বিজেপি ক্ষমতায় না আসে। গণতান্ত্রিক শক্তির আবির্ভাব ঘটুক, নির্ণায়ক ভূমিকা নিক সিপিএম। রাজ্যে বামপন্থার পুনরুত্থান বা পুনর্জাগরণ ঘটুক।"

CPIM-Ashok Bhattacharya: '১০-এর বেশি আসন পাবে সিপিএম', গণনার কয়েক ঘণ্টা আগে অশোক ভট্টাচার্যের ভবিষ্যদ্বাণী
অশোক ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2026 | 6:07 PM
Share

কলকাতা: বামেদের ভোট বিজেপিতে চলে গিয়েছিল বলে কয়েকদিন আগেই আক্ষেপ করেছিলেন বর্ষীয়ান বাম (Left Front) নেতা অশোক ভট্টাচার্য। সেই ভোট পুনরুদ্ধারের বার্তাও দিয়েছিলেন তিনি। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে সিপিএমের (CPIM) প্রাপ্তি নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন অশোক। তৃতীয় শক্তি গঠনের বার্তাও দিলেন তিনি।

‘১০-এর বেশি আসন পাবে সিপিএম’

২০২১-এ প্রথমবার শূন্যে নেমে যায় সিপিএমে। ৩৪ বছর বাংলার শাসন ক্ষমতায় থাকা একটি দল বিধানসভায় কোনও প্রতিনিধি পাঠাতে পারে। এবার সিপিএম ঘুরে দাঁড়ানোর আশা দেখছে। ভোট ময়দানে তরুণ মুখ সামনে এনে জয়ের আশা দেখছে বামেরা।

ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে অশোক ভট্টাচার্য বলেন, “এখন একটাই লক্ষ্য। কোনও মতেই যাতে বিজেপি ক্ষমতায় না আসে। গণতান্ত্রিক শক্তির আবির্ভাব ঘটুক, নির্ণায়ক ভূমিকা নিক সিপিএম। রাজ্যে বামপন্থার পুনরুত্থান বা পুনর্জাগরণ ঘটুক।”

আসনের হিসেব দিয়ে অশোক বলেন, “শুনছি ১০-এর উপরে আসন পাবে। অনেকে বলছে। কিছু সিট আইএসএফ পাবে, কংগ্রেসও পাবে। তৃতীয় শক্তি তৈরি হবে। যতই দুর্বলই হোক না কেন, তৃতীয় শক্তি তৈরি হওয়া খুব প্রয়োজন।”

কী বলছে বিজেপি-তৃণমূল?

বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “১০টা? আর একটু কি বাড়ানো যায় না? ২১০-এ নিয়ে যাওয়া যায় না? এত কম! আমরা এই বামকে দেখতে চাইনি। মানুষ এতদিনের বাম শাসন দেখেছে। তৃণমূলকে জেতানোর প্রচেষ্টা বামফ্রন্টের, সেটাও মানুষ দেখেছে।” অন্যদিকে, তৃণমূলের দাবি, তাদের আটকাতে আদতে বিজেপিকে জেতানোর চেষ্টা করেছে বামেরা। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, “বিজেপিকে জেতাতে চেয়েছেন বলেও বামেদের এই অবস্থা। তৃণমূলের সরকার গড়া এখন সময়ের অপেক্ষা।”

Follow Us