Amit Shah attack on TMC: প্রচারের জমায়েত নিছক ভিড় নয়, বড় পরিবর্তনের বার্তা: শাহ
Amit Shah Bengal voter mood analysis: ডেবরার সভা থেকে এদিনও তৃণমূলকে উপড়ে ফেলার বার্তা দিয়েছেন শাহ। বাংলায় পরিবর্তন আনাটাকে এবার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, বাংলার প্রতিটি প্রান্তে মানুষের যে বিপুল জমায়েত দেখা যাচ্ছে, তা নিছক ভিড় নয়, বরং রাজ্যে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট সংকেত।

কলকাতা: ভোট বঙ্গে এখন কার্পেট বম্বিং করছে বিজেপি। লাগাতর প্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। শুক্রবারই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বিজেপি। তাতে ১৫টি ‘সংকল্পের’ কথা উল্লেখ রয়েছে। ডেবরার সভা থেকে এদিনও তৃণমূলকে উপড়ে ফেলার বার্তা দিয়েছেন শাহ। বাংলায় পরিবর্তন আনাটাকে এবার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, বাংলার প্রতিটি প্রান্তে মানুষের যে বিপুল জমায়েত দেখা যাচ্ছে, তা নিছক ভিড় নয়, বরং রাজ্যে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট সংকেত।
পরিবর্তনের ডাক
অমিত শাহের মতে, নির্বাচনের শুরুর পর্বেই বিজেপি এক বড়সড় ‘লিড’ নিয়ে ময়দানে দাঁড়িয়ে আছে। তিনি দাবি করেন, গত নির্বাচনে যেসব জেলায় দল কম সাফল্য পেয়েছিল, এবার সেই সমস্ত অঞ্চলেও অভূতপূর্ব গণজোয়ার দেখা যাচ্ছে। তাঁর কথায়, “বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।”
ভয় ও ভরসার সমীকরণ
তৃণমূল নেত্রী যখন বিজেপির ওপর ভরসা না রাখার বার্তা দিচ্ছেন, তখন শাহ পাল্টা জবাবে জানিয়েছেন, বাংলার মানুষ ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর ওপর ভরসা স্থাপন করেছে। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তিনি এক নতুন তত্ত্ব খাড়া করেন। শাহ বলেন, “আগে তৃণমূলের গুন্ডাদের ভয়ে জনতা আতঙ্কিত থাকত, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। এখন জনতা নয়, বরং তৃণমূল এবং তাদের কর্মীরাই সাধারণ মানুষের রুদ্রমূর্তি দেখে ভীত।”
মহিলা সংরক্ষণ বিল ও ভোটব্যাঙ্ক
সংসদে পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিলের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক প্রক্রিয়া এবং এর সঙ্গে তাৎক্ষণিক ভোটের রাজনীতির সরাসরি যোগসূত্র খোঁজা বৃথা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বাংলায় বিজেপির ক্রমবর্ধমান শক্তির প্রমাণ হিসাবে বিগত নির্বাচনগুলোর ভোটের হার এবং আসনের পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চিত্রটি নিম্নরূপ:
২০১৯ লোকসভা নির্বাচনে ভোটের হার এক লাফে বেড়ে দাঁড়ায় প্রায় ৪১ শতাংশ এবং দল ১৮টি আসন পায়।
২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় ৩৯ শতাংশ ভোট পায় এবং ১২টি আসন পায়। ২০১৬ বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ১০ শতাংশ ভোট আর ৩ টি আসন। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোটের হার বেড়ে হয় প্রায় ৩৮ শতাংশ এবং আসনের সংখ্যা ৩ থেকে বেড়ে হয় ৭৭টি।
