Bangla NewsElectionsAssembly elections Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news
West Bengal News Today Live: মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, শুক্রবার মৃতের বাড়ি যাচ্ছেন অভিষেক
Breaking News in Bengali Live Updates: চতুর্থ সেমিস্টার দিচ্ছে পরীক্ষার্থীরা। অপরদিকে, শ্রম কোড বাতিলের দাবিতে ও শিল্প ধর্মঘটের ডাক, AIUTUC সহ ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। রাজ্যে কেমন সাড়া পড়ে সেই দিকেই থাকবে নজর। এর পাশাপাশি আর কয়েকদিন বাদে ভোট। তার জন্য শাসক থেকে বিরোধী সব দলই যাচ্ছে ভোটের প্রচারে। নজর থাকবে সেই দিকেও।
আজ থেকে শুরু হয়েছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। চতুর্থ সেমিস্টার দিচ্ছে পরীক্ষার্থীরা। অপরদিকে, শ্রম কোড বাতিলের দাবিতে ও শিল্প ধর্মঘটের ডাক, AIUTUC সহ ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। রাজ্যে কেমন সাড়া পড়ে সেই দিকেই থাকবে নজর। এর পাশাপাশি আর কয়েকদিন বাদে ভোট। তার জন্য শাসক থেকে বিরোধী সব দলই যাচ্ছে ভোটের প্রচারে। নজর থাকবে সেই দিকেও।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
12 Feb 2026 09:22 PM (IST)
Purulia: ফের পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ভিনরাজ্যে, বাড়ছে রাজনৈতিক তরজা
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিজনরা
ভিনরাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। এবার মহারাষ্ট্রে উদ্ধার হল পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম সুখেন মাহাতো (২৮)।
মৃতের পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলাতেই খুন করা হয়েছে সুখেন। পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে বিজেপির বিররুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
আগামিকাল (শুক্রবার) মৃতের পরিজনদের সঙ্গে দেখা করতে পুরুলিয়া আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বেশ কয়েক বছর আগে বাড়ির তিনভাই পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ছিলেন সুদূর মহারাষ্ট্রের পুণেতে। সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তারা।
অন্যান্য দিনের মতো গত ৯ তারিখ সুখেন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিন্তু তিনি আর ফেরেনি। খোঁজ খবর করতেই ১০ তারিখ তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
সুখেনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে তার পরিবার সহ গোটা গ্রাম।
12 Feb 2026 11:57 AM (IST)
TMC: তৃণমূলের অন্দরে গণ-পদত্যাগ
গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্বের পদত্যাগের হিড়িক। একযোগে পদত্যাগ তিন তৃণমূল নেতা। পাইপ লাইনে আরও অনেকে দাবি পদত্যাগীদের। আর এই নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে।
দলে একাধিক গোষ্ঠী। এক গোষ্ঠীর সঙ্গে কথা বললে অন্য গোষ্ঠীর মুখভার। লাগাতার এইসব সইতে না পেরে এবার সাংবাদিক সম্মেলন করে একযোগে পদত্যাগ করলেন ৩ তৃণমূল নেতা।
12 Feb 2026 11:55 AM (IST)
HS Examination: ‘ওরা PDF দেখে পড়াশোনা করেছে’, সিলেবাস শেষ হয়নি, দেরীতে মিলেছে বই, HS নিয়ে ক্ষোভ অভিভাবকের
বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। এই প্রথম সেমিস্টারের ভিত্তিতে উচ্চ-মাধ্যমিক। সকাল ৯টা বেজে ৫০ মিনিট দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা।
তবে এবারের উচ্চ-মাধ্যমিক বাকি বছরগুলির তুলনায় আলাদা। এটি চতুর্থ সেমিস্টার।
NIA-বিশেষ আদালতে পেশ করা গেল না বেলডাঙা মামলার অভিযুক্তদের। এই নিয়ে দ্বিতীয়বার অভিযুক্তদের পেশ করা গেল না।
জানা যাচ্ছে, NIA বিশেষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বেলডাঙা মামলায় পুলিশ এসকর্ট দেয়নি। এসকর্ট না মেলার কারণে বৃহস্পতিবারও বেলডাঙা মামলায় ৩৬ জন অভিযুক্তকে NIA বিশেষ আদালতে পেশ করা যায়নি।