Bangla NewsElectionsAssembly elections Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on January 16
West Bengal-India News Today Live: পরিস্থিতি শান্ত হলেই ফের শুরু হবে চাকুলিয়ায় শুনানি: কমিশন
Breaking News in Bengali Live Updates: মুর্শিদাবাদে জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ। আবার এসি ট্রেন বামনগাছিতে না দাঁড়ানোর বিক্ষোভ যাত্রীদের। সকাল থেকে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভের ছবি। এদিন আবার মেদিনীপুরে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। আর প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
কলকাতা: নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক তরজা তত বাড়ছে বাংলায়। প্রতিদিন রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা পরস্পরকে তোপ দেগে চলেছেন। আবার এসআইআর প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক তরজা বাড়ছে। শুক্রবার মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাও করবেন তিনি। এদিন মেদিনীপুরে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবর পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
16 Jan 2026 11:51 PM (IST)
SIR: পরিস্থিতি ঠিক হলে ফের শুরু চাকুলিয়ায় শুনানি
পরিস্থিতি ঠিক হলে ফের শুনানি শুরু হবে চাকুলিয়ায়।
নির্বাচন কমিশনের তরফ থেকে তা স্পষ্ট করে দেওয়া হল।
পাশাপাশি এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনও আধিকারিক যদি প্রামাণ্য হিসাবে গ্রহণ করেন, তাহলে শাস্তি পাবেন।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাঁরা শুধু দিয়েছেন, এমন ব্যক্তিদের ফের ডাকা হবে শুনানিতে।
16 Jan 2026 08:47 PM (IST)
Bidyasagar Setu: রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু
রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
সকাল ৫ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বন্ধ
বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-র মেরামতি ও পুনর্বাসন সংক্রান্ত কাজের জন্য ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, বেয়ারিং ইত্যাদি মেরামতি হবে।
১৬ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়।
16 Jan 2026 07:19 PM (IST)
Shamik Bhattacharya: রাজ্যপাল-CEC কে রাস্তায় নেমে পরিস্থিতি দেখার বার্তা শমীকের
এসআইআর ইস্যুতে আবারও তপ্ত বাংলা। মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিও অফিসে খোদ বিধায়কের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ, আর তার পরদিনই উত্তর দিনাজপুরের চাকুলিয়া। বিডিও অফিসে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ।
গোটা পরিস্থিতি মোকাবিলায় এবার রাজ্যপাল-নির্বাচন কমিশনারকে পথে নেমে দেখার আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।
শমীকের স্পষ্ট বক্তব্য, দিল্লি বা রাজভবনে বসে রিপোর্ট পড়ে বাংলার বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব নয়।
রাজ্যপালের বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। বলেন, “রাজ্যপাল শুধু রাজভবনে বসে থাকলে হবে না। একটু রাস্তায় বেরিয়ে দেখুন রাজভবন থেকে বেরিয়ে আসুন। রাজ্যের পরিস্থিতি একটু দেখুন।তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় যান আমরা চাই।”
16 Jan 2026 05:44 PM (IST)
Abhishek Banerjee: ১৬-১৭-১৮-১৯ তারিখে BJP-কে ‘ডিজে দাওয়াই’ অভিষেকের
দুই ঠাকরে অর্থাৎ উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে বহু বছর বাদে একজোট হয়েছে। শেষ গণনা অনুযায়ী, ৮২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে ঠাকরে শিবির। উদ্ধব ঠাকরের শিবসেনা ৭৪টি আসনে এগিয়ে রয়েছে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
শেষবার ২০১৭ সালে বিএমসি নির্বাচন হয়েছিল। মেয়াদ পূরণ হয়ে যাওয়ার পরও ৪ বছর নির্বাচন হয়নি। অবশেষে সেই নির্বাচন হল এবং তাতে এগিয়ে মহাযুতি জোট।
16 Jan 2026 01:49 PM (IST)
Mamata Banerjee: ‘আমাদের উপর ভরসা রাখুন’, বেলডাঙার ঘটনা নিয়ে বার্তা মমতার
ভিনরাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিশানা করলেন। বললেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন।
বেলডাঙায় বিক্ষোভে উস্কানি রয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বলেন, “আমাদের উপর ভরসা রাখুন। পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে রাজ্য সরকার। সব ঘটনার বিচার হবে।”
এসআইআর প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন গ্রাহ্য হবে না, এদিন সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
16 Jan 2026 01:13 PM (IST)
Mahakal Mandir: শিলিগুড়িতে দেশের সবচেয়ে বড় মহাকাল মন্দির কেমন হবে জানুন
উত্তরবঙ্গের পর্যটনে যুক্ত হতে চলেছে নতুন পালক। শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ায় শিল্যানাস হতে চলেছে মহাকাল মন্দিরের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হবে এই মন্দিরের উদ্বোধন। এর আগে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন মমতা।
আর এবার উত্তরবঙ্গের বুকে তাঁর নয়া উপহার দেশের সবচেয়ে বড় মহাকাল মন্দির।
ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। শুক্রবার সকালে মৃতদেহ পৌঁছতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
ঝাড়খণ্ডের ঘটনার নিন্দা করেন অধীর। শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন জানিয়ে তিনি বলেন, আন্দোলন ঘিরে যেন হিংসা না হয়।
মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর। তিনি বলেন, “ভারতের যেকোনও জায়গায় যাওয়ার, কাজ করার অধিকার রয়েছে সবার। কেন পালিয়ে আসবেন? দরকারে আমি যাব সবার সঙ্গে দেখা করতে।” রাজ্য সরকারের কোনও হেলদোল নেই বলেও অভিযোগ করেন তিনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গেও তিনি কথা বলার চেষ্টা করেন বলে অধীর জানান। তিনি বলেন, “ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বিদেশে রয়েছেন। আমি তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু, বিদেশে থাকায় কথা হয়নি।”
মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের অধীর বলেন, “আমাদের এই রাজ্যে বিশেষ করে মুর্শিদাবাদে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা রয়েছেন। ভিনরাজ্যে আরএসএস, বজরঙ্গী দলের নিজস্ব ক্যাডার রয়েছে। বাংলা ভাষায় কথা বলা মানুষদের উপর আক্রোশ, ঘৃণা রয়েছে। আমার জেলার লোকের জন্য বিপদ বাড়ছে। এখানকার লোককে রক্ষা করতে গেলে রাজ্যের একটা ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা যান, সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলুন। যেসব রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যান, সেখানে এই রাজ্যের একজন ওয়েলফেয়ার অফিসার রাখলে শ্রমিকরা যোগাযোগ করতে পারবেন।”
ঝাড়খণ্ডে মৃত্যু হয় মুর্শিদাবাদের বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের দেহ শুক্রবার সকালে বেলডাঙায় ফিরতেই বেলডাঙা থানা এলাকার মহেশপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। শিয়ালদহ লালগোলা শাখার মহেশপুর সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেন
বেলডাঙা সুজাপুর এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে ফেরি করতেন। আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডে। অভিযোগ, আলাউদ্দিনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতদেহ গ্রামে ফিরতেই উত্তেজনা ছড়ায়।
বেলডাঙায় পথ ও রেল অবরোধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের কাছে শুভেন্দু অধিকারীর দাবি, পর্যাপ্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা হোক।
16 Jan 2026 10:36 AM (IST)
Dilip Ghosh: ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, কেউ কেউ আবার মন্দিরে উঠছে: দিলীপ
মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, “সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন্দির তৈরি না হয়, তাহলে কিছু না কিছু ক্ষেত্রে বাধা পড়ে। কিছুটা দূরেই দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল। তিন চার কোটি টাকা ব্যয় করে মাটি ফেলা হল। কই এখানে তো মন্দির হল না। আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্দির তৈরি করেন, তাহলে সব বাধা কাটে। এখানে উল্টো হচ্ছে। রাম মন্দির তৈরি করতে বিজেপি নৈতিকভাবে সাহায্য করেছে। সাধারণ মানুষ চাঁদা দিয়েছেন। তাঁরা ও সাধু-সন্তরা মন্দির তৈরি করেছেন।”
নাম না করে তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ বলেন, “আজ পরিস্থিতির কারণে তাদের মন্দিরে যেতে হচ্ছে। ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে বিড়াল নাকি গাছে ওঠে। কেউ কেউ আবার মন্দিরে উঠছে গিয়ে।”
এদিন শিলান্যাস স্থলের পাশেই সভা করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে শিলিগুড়ি এসে এই শিলান্যাস সেরে উত্তরকন্যায় থাকবেন তিনি। পরদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সূচনায় হাজির থাকার কথা মমতার।
বড় হোর্ডিং, ফ্লেক্সে ছেয়ে গিয়েছে এলাকা। কেমন হবে এই মহাকাল মন্দির, তার ছবি-সহ ফ্লেক্স, ফেস্টুন লাগানো হয়েছে শহর শিলিগুড়িতে।
যে এলাকায় এই সভা ও শিলান্যাস হবে, সেই এলাকা শিলিগুড়ি ও মাটিগাড়া এই দুই বিধানসভার মাঝামাঝি অবস্থিত। দুটি বিধানসভাই বিজেপির দখলে। সেখানে কি প্রভাব ফেলবে মমতার মন্দির রাজনীতি?