Egra: কর্মিসভা থেকে ফেরার পথে তৃণমূল নেতার ওপর ‘হামলা’, চলল কিল-চড়-ঘুষি! তপ্ত এগরা

Egra TMC: আহত তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুদীপ্ত বাগ।  সুদীপ্ত বাগের দাবি, তিনি রবিবার শীপুর বাজার এলাকায় একটি কর্মিসভায় যোগ দিয়ে গিয়েছিলেন। সেখান থেকে বাইক নিয়ে ফিরছিলেন। গোপীনাথপুর স্ট্যান্ডেই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা পিছন থেকে এসে প্রথমে তাঁকে থামান।

Egra: কর্মিসভা থেকে ফেরার পথে তৃণমূল নেতার ওপর হামলা, চলল কিল-চড়-ঘুষি! তপ্ত এগরা
আক্রান্ত তৃণমূল কর্মীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 23, 2026 | 12:03 PM

পূর্ব মেদিনীপুর:   তপ্ত এগরা। এগরায় তৃণমূলের যুব সভাপতির ওপর হামলার অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে রবিবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুদীপ্ত বাগ।  সুদীপ্ত বাগের দাবি, তিনি রবিবার শীপুর বাজার এলাকায় একটি কর্মিসভায় যোগ দিয়ে গিয়েছিলেন। সেখান থেকে বাইক নিয়ে ফিরছিলেন। গোপীনাথপুর স্ট্যান্ডেই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা পিছন থেকে এসে প্রথমে তাঁকে থামান। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাঁকে কিল চড় ঘুষি মারতে থাকেন বলে অভিযোগ।

তাঁর চোখেমুখে রক্ত জমাট বেঁধেছে। পেটে,মাথায়তেও গুরুতর আঘাত লেগেছে বলে দাবি তাঁর। পরে আশপাশের লোক জড়ো হয়ে গেলে, দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে সুদীপ্তর দাবি। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে এগরা সুপার স্পেসিলিটি হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও বিজেপির দাবি ভিত্তিহীন অভিযোগ। মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব তন্ময় হাজরা বলেন, “ভিত্তিহীন অভিযোগ শাসক দলের। ভোট এসেছে তাই নাটক করছে ওরা। ওদের নিজেদের দলের মধ্যেই হাজারও সমস্যা।”

Follow Us