AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Sinha Protest: নিজের গড়েই প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী

Labpur TMC Candidate Protest: গ্রামবাসীদের প্রধান অভিযোগ মূলত সরকারি আবাসন প্রকল্প বা 'বাংলার বাড়ি' নিয়ে। তাঁদের দাবি, দীর্ঘ সময় ধরে বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রকৃত উপভোক্তারা মাথার ওপর পাকা ছাদ পাননি। এছাড়া গ্রামের মন্দির সংস্কারের যে প্রতিশ্রুতি আগে দেওয়া হয়েছিল, তা এখনও পূরণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয়রা।

Abhijit Sinha Protest: নিজের গড়েই প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী
বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 12:35 PM
Share

বীরভূম: নিজের গড়ে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী।  লাভপুর বিধানসভার উত্তর দুর্গাপুর গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার সকালে প্রচার সূচি অনুযায়ী উত্তর দুর্গাপুর গ্রামে পৌঁছান প্রার্থী। কিন্তু গাড়ি গ্রামে ঢুকতেই বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের প্রধান অভিযোগ মূলত সরকারি আবাসন প্রকল্প বা ‘বাংলার বাড়ি’ নিয়ে। তাঁদের দাবি, দীর্ঘ সময় ধরে বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রকৃত উপভোক্তারা মাথার ওপর পাকা ছাদ পাননি। এছাড়া গ্রামের মন্দির সংস্কারের যে প্রতিশ্রুতি আগে দেওয়া হয়েছিল, তা এখনও পূরণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয়রা।

পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি থেকে নেমে আসেন অভিজিৎ সিনহা। তিনি উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। প্রার্থীর আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া এবং অনুন্নয়নের এই অভিযোগ শাসক শিবিরের জন্য অস্বস্তির কারণ হতে পারে। যদিও প্রার্থীর দাবি, মানুষের কিছু ক্ষোভ থাকতেই পারে, কথা বলে তা মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে নির্বাচনের আগে এই বিক্ষোভ বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলে মনে করা হচ্ছে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?