AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Opinion Poll: সিঙ্গুরে এবার জিতবে কে? জনতা কী বলছে দেখুন

লোকসভা নির্বাচনেও সেই ছবিটা খুব একটা পাল্টায়নি। হুগলি লোকসভা কেন্দ্রের অধীন এই বিধানসভা এলাকায় প্রায় ৪৯ শতাংশ ভোট পেয়েছিল ঘাসফুল শিবির আর বিজেপির প্রাপ্তি ছিল ৪০ শতাংশের কাছাকাছি। দুই দলের ভোটের ব্যবধান ছিল প্রায় ১৯ হাজার।

Opinion Poll: সিঙ্গুরে এবার জিতবে কে? জনতা কী বলছে দেখুন
| Updated on: Feb 23, 2026 | 8:24 PM
Share

সিঙ্গুর। নিছক একটা এলাকার নাম নয়। বাংলার রাজনৈতিক ইতিহাসে সিঙ্গুরের নাম লেখা থাকবে। ভোট আসতেই তাই সব দলের শীর্ষনেতৃত্ব বিশেষ নজর দিয়েছে সেই সিঙ্গুরের মাটির দিকে। সভা করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টাটা-দের ছেড়ে যাওয়া সিঙ্গুর একসময় বাংলার রাজনৈতিক পরিবর্তনে নির্ণায়ক ভূমিকা নিয়েছিল। সেই সিঙ্গুরের মাটিতে এবার শেষ হাসি কে হাসবে? এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে সেই রিপোর্ট তুলে এনেছে TV9 বাংলা।

২০২১-এর বিধানসভা নির্বাচনে ৪৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয় তৃণমূল। বিজেপির ঘরে গিয়েছিল ৩৫ শতাংশের কিছু বেশি ভোট। ২৫,৯২৩ ভোট বেশি পেয়ে জয়ী হন বেচারাম মান্না। মন্ত্রিত্বও পান তিনি।

লোকসভা নির্বাচনেও সেই ছবিটা খুব একটা পাল্টায়নি। হুগলি লোকসভা কেন্দ্রের অধীন এই বিধানসভা এলাকায় প্রায় ৪৯ শতাংশ ভোট পেয়েছিল ঘাসফুল শিবির আর বিজেপির প্রাপ্তি ছিল ৪০ শতাংশের কাছাকাছি। দুই দলের ভোটের ব্যবধান ছিল প্রায় ১৯ হাজার।

সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে রিপোর্ট উঠে এসেছে, তাতে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পাল্লা দুদিকেই প্রায় সমান-সমান। কারও পক্ষেই নিরঙ্কুশ জয় পাওয়া সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। তবে, সবটাই অনুমানসাপেক্ষ। আসল ফল বোঝা যাবেন ভোটের ফল বেরলেই।

Follow Us