AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KMC Election Result 2021: শুনশান বিজেপির রাজ্য অফিসের সামনে উড়ল তৃণমূলের জয়ধ্বজা-সবুজ আবির

KMC Election Result 2021: ওঁদের স্বপ্ন ছিল বাংলা দখলের। একুশের নির্বাচনে পুড়েছিল মুখ। তবে কলকাতার পুরনির্বাচনকে ঘিরে তখনও বুক বেঁধেছিলেন নেতৃত্ব।

KMC Election Result 2021: শুনশান বিজেপির রাজ্য অফিসের সামনে উড়ল তৃণমূলের জয়ধ্বজা-সবুজ আবির
বিজেপির রাজ্য অফিসের সামনে তৃণমূলের বিজয় মিছিল (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 5:08 PM
Share

কলকাতা: পদ্ম পতাকা সুতোলিতে বেঁধে রাস্তার এপ্রান্ত থেকে ওপ্রান্ত টানটান করে বাঁধা। সেটাকে টপকে উড়ল ঘাসফুলের জয়ধ্বজা। ৬ নম্বর মুরলিধর সেনে কার্যত এক জন বিজেপি কর্মীরও দেখা মেলেনি। দরজা বন্ধই ছিল। বেলা বাড়তে সেখানেই উড়ল সবুজ আবির। বিজেপির রাজ্য অফিসের সামনে দিয়েই গেল তৃণমূলের বিজয় মিছিল।

সবুর আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। রাজ্য অফিসের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ালেন তাঁরা। আরও চড়ল সুর। অপ্রীতিকর যাতে কোনও পরিস্থিতি তৈরি না হয়, তাই আগেভাগেই সেখানে ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। মিনিট খানেক দাঁড়িয়ে আবার বিজয় মিছিল এগিয়ে গেল সামনের দিকে।

ওঁদের স্বপ্ন ছিল বাংলা দখলের। একুশের নির্বাচনে পুড়েছিল মুখ। তবে কলকাতার পুরনির্বাচনকে ঘিরে তখনও বুক বেঁধেছিলেন নেতৃত্ব। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘পুরভোটে একেবারে নতুন করে ল়ড়বে দল।’ কিন্তু মুখ থুবড়ে পড়ল সেখানেও। পর্যুদস্ত হতে হয়েছে গেরুয়া শিবিরকে।

শহর জুড়ে পুরভোটে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। উত্তর থেকে দক্ষিণে পুরভোটে বিরোধীদের কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি, কংগ্রেস, সিপিএম কোনও বিরোধী দলই পুরভোটে তৃণমূলের ধারে কাছে নেই। ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ডের ফলও প্রকাশ হয়েছে। তৃণমূল শিবিরে চলছে সবুজ আবির খেলা।

১৩৪ ওয়ার্ডে জিতেছে রাজ্যের শাসক দল। আসন সংখ্যার নিরিখে বিজেপি দ্বিতীয় স্থানে। তাঁদের দখলে ৩ আসন। নির্দল প্রার্থীরাও জয়ী হয়েছেন তিন ওয়ার্ডে। আর দুটি করে আসন পেয়েছে বাম ও কংগ্রেস। তবে কলকাতার বেশিরভাগে ওয়ার্ডেই বামেরা দ্বিতীয় স্থান দখল করেছে।

আরও পড়ুন:  ‘বাংলায় ঘৃণা ও হিংসার রাজনীতির কোনও জায়গা নেই’, কলকাতাবাসীকে ধন্যবাদ অভিষেকের

আরও পড়ুন: ‘আরও বেশি বিনয়ী হতে হবে’, হবু কাউন্সিলরদের বার্তা ফিরহাদের

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?