AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KMC Election Result 2021: গণনা শেষ হওয়ার আগেই কাজরীকে ‘পুর প্রতিনিধি’ বলে হোর্ডিং মমতার বাড়ি সামনে

KMC Election Result 2021: এবার পুরভোটে প্রথমবার প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী। পুরনো কাউন্সিলরকে সরিয়ে প্রার্থী করা হয় কাজরীকে।

KMC Election Result 2021: গণনা শেষ হওয়ার আগেই কাজরীকে 'পুর প্রতিনিধি' বলে হোর্ডিং মমতার বাড়ি সামনে
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 10:27 AM
Share

কলকাতা : কলকাতা পুর নির্বাচনের গণনা শুরু হয়েছে। কয়েক রাউন্ড গণনা শেষে বেশির ভাগ আসনেই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল। তবে নির্বাচন কমিশনের ঘোষণার আগেই একাধিক জায়গায় তৃণমূল প্রার্থীদের জয়ী বলে উল্লেখ করে লাগানো হল হোর্ডিং। সোমবার রাতেই ২ নম্বর ওয়ার্ডে দেখা যায় এরকমই একটি পোস্টার। আর আজ গণনা শেষ হওয়ার আগেই হোর্ডিং লাগানো হল খোদ মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। সেই হোর্ডিং-এ  ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে ‘পুর প্রতিনিধি’ বলে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন মমতার ভ্রাতৃবধূ কাজরী।

মঙ্গলবার গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মমতার বাড়ির সামনে দেখা যায় ওই হোর্ডিং। সেখানে ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ধন্যবাদ জানানো হয়েছে। শুধু তাই নয়, মমতার বাড়ির সামনেই শুরু হয়েছে আবীর খেলা। বাজানো হচ্ছে খেলা হবে গান। বহু সমর্থক উপস্থিত হয়েছেন। সার্বিকভাবে ১০০-র বেশি ওয়ার্ডে এগিয়ে আছে তৃণমূল। তবে আগে থেকেই যে শাসক দল জয় নিয়ে কতটা আত্মবিশ্বাসী, তা বোঝা যাচ্ছে হোর্ডিং দেখে। সোমবার রাতেই ২ নম্বর ওয়ার্ডে দেখা যায় এরকমই একটি হোর্ডিং, যেখানে দিকে দিকে তৃণমূলকে জয়যুক্ত করার জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই ২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পুর প্রার্থী সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন।

প্রত্যাশা মতোই প্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ের পথে তৃণমূল। ইতিমধ্যেই ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী। তৃণমূল কংগ্রেস এগিয়ে ১১৯, বিজেপি ৩, বাম ৩, কংগ্রেস ২, নির্দল ১ ওয়ার্ডে এগিয়ে। শহর কলকাতায় ফের উঠল সবুজ ঝড়।

এ দিন সাতসকালেই গণনাকেন্দ্রে পৌঁছে যান ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন তিন মেয়েও। এ দিন তিনি বলেন, “মানুষের যেটা রায়, সেটাকে আমরা সবাই সম্মান করব।” কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে বলেই তো, তারা এতদিন ধরে লড়ল। এটা ইমোশনের জন্য লড়েছেন। আমি তো আর কাউকে টাকা দিই নি, খাবার দিইনি, গিফট দিই নি। ওঁদের ইমোশনটাকে সম্মান দিতে হবে। তাঁদের ইমোশনের বহিঃপ্রকাশ হবে না, সেটা বলা যাবে না।”

আরও পড়ুন : KMC Election Result 2021: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘খেলা হবে’ গান আর আবির খেলায় মত্ত সমর্থকরা

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়