AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যদি গুলি মারতে হয় মারো’, সিআরপিএফের চোখে চোখ রেখে বললেন তৃণমূলের লাভলি

West Bengal Assembly Election 2021 Phase 4: তাঁর অভিযোগ, নিয়ম না মেনেই কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোর করছে।

'যদি গুলি মারতে হয় মারো', সিআরপিএফের চোখে চোখ রেখে বললেন তৃণমূলের লাভলি
নিজস্ব চিত্র।
| Updated on: Apr 10, 2021 | 6:26 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গালিগালাজ ও হেনস্থার অভিযোগ তুললেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র (lovely Maitra)। বন্দুক তুলে তাঁকে তাড়া করার অভিযোগ তুলেছেন লাভলি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন।

শনিবার চতুর্থ দফা ভোট চলাকালীন কেন্দ্রীয় পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন লাভলি মৈত্র। রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ১৩১ নম্বর বুথে তাঁকে বন্দুক নিয়ে তাড়া করার অভিযোগ তোলেন। অশ্লীল ভাষায় গালাগালিও করা হয় বলে জানান।

ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

তাঁর অভিযোগ, নিয়ম না মেনেই কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোর করছে। তৃণমূলের ভোটারদেরও প্রভাবিত করার চেষ্টা করেছে। লাভলির কথায়, “বুথের ভিতর ছিল বাহিনী। তারা লোকজনকে হিন্দিতে বলছে পদ্মে ছাপ দিতে। আমার মিডিয়া পার্সনকে মারধর করেছে। আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে। গালিগালাজ করেছে। আমার ভোটারদের ভয় দেখাচ্ছে। এত ক্ষমতা ওরা পাচ্ছে কোথা থেকে?”

লাভলির দাবি, তাঁর ভোটাররা তাঁকে আশ্বস্ত করেছেন, যতক্ষণ লাইনে দাঁড়াতে হয় অপেক্ষা করবেন। কিন্তু ভোট দিয়েই তাঁরা যাবেন। লাভলির অভিযোগ, “বুথের থেকে ২০০ মিটার দূরে একটা কফি শপে ঢুকেছিলাম। ওরাও আমাদের তাড়া করে ওখানে পৌঁছে গিয়েছে। বাধ্য হয়ে বললাম, যদি গুলি মারতে হয় মারো। তারপর গেছে।”

আরও পড়ুন: ইভিএমে ‘ফুলের’ উপর লিউকোপ্লাস্ট! হতভম্ব ভোটার

ক্ষুব্ধ তৃণমূল প্রার্থী বলেন, এখানে কি ওরা ভোট করাতে এসেছে নাকি বিজেপির চামচাগিরি? ভোট করাতে এসে বলছে বিজেপিকে ভোট দাও। এটা ওদের এক্তিয়ার? আমার কাছে সব ভিডিয়ো ফুটেজও আছে। কমিশন চাইলে সবই জমা দেব।”

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট