AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 4: বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শুক্রবার রাত থেকে ওই বিজেপি কর্মী নিখোঁজ ছিলেন। তার পর এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও মৃতদেহের যেহেতু ঝুলন্ত অবস্থাতেও পা মাটিতে লেগেছিল তাই তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি (BJP)।

West Bengal Assembly Election 2021 Phase 4: বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব চিত্র
| Updated on: Apr 10, 2021 | 3:34 PM
Share

কোচবিহার: চতুর্থ দফা ভোটের দিনেও এক বিজেপি কর্মীর (BJP Worker) ঝুলন্ত দেহ উদ্ধার! এবার কোচবিহার উত্তর বিধানসভার এক বিজেপি কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পাতলাখাওয়া বুথ এলাকার মৃত ওই বিজেপি কর্মীর নাম অমল দাস। শনিবার এলাকার একটি বাঁশবাগানে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ।

জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে ওই বিজেপি কর্মী নিখোঁজ ছিলেন। তার পর এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও মৃতদেহের যেহেতু ঝুলন্ত অবস্থাতেও পা মাটিতে লেগেছিল তাই তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি (BJP)। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়।

একুশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021) প্রথম দফা ভোটের আগে দিনহাটার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছিল জোর রাজনৈতিক চাপানউতোর। দ্বিতীয় দফা ভোটের দিন সকালেও নন্দীগ্রামে আর এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শুরু হল তীব্র চাঞ্চল্য।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 2: ভোটের সকালে নন্দীগ্রামে ভয়ঙ্কর কাণ্ড! ঘরের মধ্যেই উদ্ধার গলায় ফাঁস লাগানো বিজেপি কর্মীর দেহ 

দিনহাটার মৃত বিজেপি (BJP) কর্মী অমিত সরকারের মৃত্যুর পিছনে উঠে এসেছে আত্মহত্যার তত্ত্ব। নির্বাচন কমিশন (Election Commission)-এর রিপোর্টেও বলা হয় দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। এরপর ভোটের টিকিট না পেয়ে তাঁকে অবসাদ গ্রাস করেছিল তাঁকে। তার পর দ্বিতীয় দফা ভোটের দিন নন্দীগ্রামে ভেকুটিয়ায় উদয়শংকর দেবের ঝুলন্ত দেহ উদ্ধারের নেপথ্যে উঠে এসেছে রাজনৈতিক চাপের কথা। এবার কোচবিহারে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট