AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan at Kolkata: শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের আবহে কলকাতায় আমির খান!

Aamir Khan at Kolkata speculations spark: রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নেই রাজ্যে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। রাজভবন থেকে ব্রিগেড, সর্বত্রই এখন প্রস্তুতির চূড়ান্ত ব্যস্ততা। শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় প্রথমবার প্রস্ফুটিত হতে চলেছে ‘পদ্ম’। ঠিক এই ঐতিহাসিক মুহূর্তেই কলকাতায় পা রাখলেন বলিউডের মেগাস্টার আমির খান।

Aamir Khan at Kolkata: শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের আবহে কলকাতায় আমির খান!
| Updated on: May 09, 2026 | 11:59 AM
Share

একদিকে তিলোত্তমায় সাজ সাজ রব, অন্যদিকে রহস্যময় এক সফর। বাংলার রাজনৈতিক ইতিহাসে আজ এক সন্ধিক্ষণ। ৯ মে, শনিবার— রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নেই রাজ্যে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। রাজভবন থেকে ব্রিগেড, সর্বত্রই এখন প্রস্তুতির চূড়ান্ত ব্যস্ততা। শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় প্রথমবার প্রস্ফুটিত হতে চলেছে ‘পদ্ম’। ঠিক এই ঐতিহাসিক মুহূর্তেই কলকাতায় পা রাখলেন বলিউডের মেগাস্টার আমির খান।

শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে আমির খানকে দেখা যেতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। যেখানে গোটা শহর শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে মশগুল, সেখানে আমিরের এই ‘সিক্রেট’ ভিজিট নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নেটিজেনদের মনে একটাই প্রশ্ন— তবে কি শনিবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন আমির খানও?

তবে সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কলকাতায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন আমির। সেই অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন, অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গরা। বিষয়টির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এর আগে গত জানুয়ারি মাসে ছেলে জুনেইদ খানের সিনেমার কাজে অরিজিৎ সিংয়ের বাড়ি জিয়াগঞ্জে গিয়েছিলেন আমির। গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার কথা বললেও, আমিরের সঙ্গে তাঁর সখ্যতা সর্বজনবিদিত। তবে এবার আর জিয়াগঞ্জ নয়,  শুধুই কলকাতার ওই পার্টিতেই এসেছিলেন আমির তা কিন্তু স্পষ্ট।

Follow Us
বেলভিউয়ের সিইওর উপর চোটপাট মমতা বন্দ্যোপাধ্যায়ের
বেলভিউয়ের সিইওর উপর চোটপাট মমতা বন্দ্যোপাধ্যায়ের
পাবলিকের পিটুনি, ডিমের বৃষ্টি, চোর স্লোগান—এই হল সোনারপুরে...
পাবলিকের পিটুনি, ডিমের বৃষ্টি, চোর স্লোগান—এই হল সোনারপুরে...
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার