AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan: গোটা বিশ্বে রয়েছে মাত্র ১টিই, সেটাই তৃতীয় স্ত্রী গৌরীকে দিলেন আমির, জানেন কী?

Aamir Khan third marriage: দুর্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে আমিরের এই গোপন ও রাজকীয় বিয়েতে হাজির হয়েছিলেন প্রায় ১৫০ জন ঘনিষ্ঠ অতিথি। যেখানে নজর কেড়েছে আমিরের প্রথম দুই পক্ষের তিন সন্তান—ইরা, জুনেইদ ও আজাদ। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিপাড়ার অন্দরে এখন একটাই গুঞ্জন— তৃতীয় স্ত্রী গৌরীকে বিয়ের পর ঠিক কী উপহার দিলেন আমির?

Aamir Khan: গোটা বিশ্বে রয়েছে মাত্র ১টিই, সেটাই তৃতীয় স্ত্রী গৌরীকে দিলেন আমির, জানেন কী?
| Updated on: Jul 08, 2026 | 8:16 PM
Share

মুম্বইয়ের আকাশ ভেঙে নামা তুমুল বৃষ্টি, জলমগ্ন রাস্তাঘাট আর চারপাশের চেনা দুর্যোগ—কোনো কিছুই বাঁধা হতে পারল না বলিউডের আমির খানের জীবনের নতুন ইনিংস শুরুর পথে। গত ৫ জুলাই পালি হিলের নিজের বিলাসবহুল সমুদ্রমুখী বাংলোয় তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন আমির খান। পাত্রী গৌরী। দুর্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে আমিরের এই গোপন ও রাজকীয় বিয়েতে হাজির হয়েছিলেন প্রায় ১৫০ জন ঘনিষ্ঠ অতিথি। যেখানে নজর কেড়েছে আমিরের প্রথম দুই পক্ষের তিন সন্তান—ইরা, জুনেইদ ও আজাদ। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিপাড়ার অন্দরে এখন একটাই গুঞ্জন— তৃতীয় স্ত্রী গৌরীকে বিয়ের পর ঠিক কী উপহার দিলেন আমির?

আইনি মতে সইসাবুদ করে বিয়ে সারেন আমির ও গৌরী। বিয়ের দিন অফ-হোয়াইট লহেঙ্গায় সেজেছিলেন কনে, আর আমিরের পরনে ছিল সাবেকি সাদা ধুতি-পাঞ্জাবি। তবে সব আলো কেড়ে নিল গৌরীর অনামিকায় জ্বলজ্বল করা একটি সোনালি আংটি। যেমন-তেমন আংটি নয়, এটি আসলে এক বিরল শিল্পকর্ম।

বিদেশের এক নামী জুয়েলারি ব্র্যান্ডের তৈরি এই আংটির ঠিক মাঝে বসানো রয়েছে বিশালাকার এক বহুমূল্য রুবি বা চুনি। প্রস্তুতকারক সংস্থার দাবি, এই একটিমাত্র আংটি নিখুঁতভাবে তৈরি করতে সময় লেগেছে দীর্ঘ তিন মাস বা প্রায় ২৫৬ ঘণ্টা! শুধু তাই নয়, এর অভিনব নকশা ফুটিয়ে তুলতে দিনরাত এক করে কাজ করেছেন প্রায় ১৩১ জন দক্ষ কারিগর। স্বভাবতই, গোটা বিশ্বে এই ডিজাইনের দ্বিতীয় কোনও আংটি আর খুঁজে পাওয়া যাবে না।

গৌরীর হাত অবশ্য এই প্রথম দামি উপহারে সাজালেন না আমির। এর আগেও ভালোবাসার প্রতীক হিসেবে প্রেমিকার আঙুলে ৪০টি হিরে খচিত একটি আংটি পরিয়ে দিয়েছিলেন অভিনেতা।

আসলে আমির ও গৌরীর পরিচয় আজকের নয়, দীর্ঘ ২৫ বছরের চেনা মুখ তাঁরা। তবে বন্ধুত্ব প্রেমের রূপ নেয় গত দু’বছরে। শোনা যায়, বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে আমিরের বোনের মাধ্যমেই দুজনের মন দেওয়া-নেওয়ার শুরু। গত বছর অর্থাৎ ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনের জমকালো পার্টিতে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন আমির। তখন বিয়ের পরিকল্পনা নিয়ে খোলসা না করলেও, শেষমেশ দীর্ঘদিনের বান্ধবী গৌরীর সঙ্গেই চার হাত এক করলেন বলিউড সুপারস্টার।

Follow Us
দিল্লিতে বিক্ষোভকারীদের পাথরের ঘায়ে আহত কয়েকজম পুলিশকর্মী
দিল্লিতে বিক্ষোভকারীদের পাথরের ঘায়ে আহত কয়েকজম পুলিশকর্মী
অনুব্রত, জীবনকৃষ্ণ সহ ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু
অনুব্রত, জীবনকৃষ্ণ সহ ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু
অভিষেক-মন্তব্যে প্রাণহানির আশঙ্কা অভিজিৎ-পত্নীর
অভিষেক-মন্তব্যে প্রাণহানির আশঙ্কা অভিজিৎ-পত্নীর
২১ জুলাইয়ের আহত, ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
২১ জুলাইয়ের আহত, ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
অভিষেককে SSKM-এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের
অভিষেককে SSKM-এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের
রক্ষাকবচের মেয়াদ বাড়লেও বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক
রক্ষাকবচের মেয়াদ বাড়লেও বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?